1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন, সন্তুষ্ট সেবাপ্রার্থীরা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ে কথিত টিউশন বাণিজ্য ও শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন, সন্তুষ্ট সেবাপ্রার্থীরা সংখ্যালঘুর পৈতৃক জমি দখলের অভিযোগে আদালতে মামলা, বিচারাধীন অবস্থায়ও দখলচেষ্টার অভিযোগ লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৬টি ভারতীয় গরু জব্দ গোয়াইনঘাটে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত অতিরিক্ত সময়ে দলিল-প্রশ্ন করায় সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ রাজশাহী পবায় নিহত ফরিদা খাতুনের পরিবারের পাশে গ্রাম পুলিশ বাহিনী ‎নওগাঁয় বিআরটিসি বাসের চাকায় পৃষ্ঠ হয়ে স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু দেশ গঠনে ব্যক্তি পরিবর্তনের ওপর গুরুত্বারোপ নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতার

মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন, সন্তুষ্ট সেবাপ্রার্থীরা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬, ৩:১২ অপরাহ্ণ

ঢাকা ক্যান্টনমেন্ট সার্কেল ভূমি অফিসে সেবার মান উন্নয়ন এবং জনসেবাকে আরও গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। অফিসে আসা একাধিক সেবাপ্রার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা তুলনামূলকভাবে সহজে গ্রহণ করা যাচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে বলে অনেকেই মত প্রকাশ করেছেন।
সংশ্লিষ্টদের মতে, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রৌওশন আহমেদ ফেরদৌসের নেতৃত্বে সরকারি নীতিমালা অনুসরণ করে ভূমি প্রশাসনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভূমি অফিসে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার গতি বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে অফিস-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
সেবাপ্রার্থীরা জানান, নামজারি, ভূমি-সংক্রান্ত আবেদন, বিভিন্ন প্রত্যয়নপত্র এবং অন্যান্য প্রশাসনিক সেবা নির্ধারিত প্রক্রিয়ায় সম্পন্ন করার ক্ষেত্রে কর্মকর্তারা প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে সহযোগিতা করছেন। প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়ায় অনেকের সময় ও হয়রানি কমেছে বলেও তারা উল্লেখ করেন।
এলাকাবাসীর প্রত্যাশা, সরকারি সেবাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা মনে করেন, সেবার মান বজায় থাকলে সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে এবং ভূমি প্রশাসনের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হবে।
সুশাসন প্রতিষ্ঠা ও জনসেবার মান উন্নয়নে ভূমি প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে সাধারণ মানুষ আরও সহজে সরকারি সেবা গ্রহণ করতে পারবেন বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com