1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রাজশাহী পবায় নিহত ফরিদা খাতুনের পরিবারের পাশে গ্রাম পুলিশ বাহিনী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ে কথিত টিউশন বাণিজ্য ও শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন, সন্তুষ্ট সেবাপ্রার্থীরা সংখ্যালঘুর পৈতৃক জমি দখলের অভিযোগে আদালতে মামলা, বিচারাধীন অবস্থায়ও দখলচেষ্টার অভিযোগ লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৬টি ভারতীয় গরু জব্দ গোয়াইনঘাটে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত অতিরিক্ত সময়ে দলিল-প্রশ্ন করায় সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ রাজশাহী পবায় নিহত ফরিদা খাতুনের পরিবারের পাশে গ্রাম পুলিশ বাহিনী ‎নওগাঁয় বিআরটিসি বাসের চাকায় পৃষ্ঠ হয়ে স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু দেশ গঠনে ব্যক্তি পরিবর্তনের ওপর গুরুত্বারোপ নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতার শেরপুরের ডাকাতি মামলার পলাতক আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

রাজশাহী পবায় নিহত ফরিদা খাতুনের পরিবারের পাশে গ্রাম পুলিশ বাহিনী

reporter মোঃ সোহেল রানা
calendar প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬, ২:২১ অপরাহ্ণ

রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নে নিহত ফরিদা খাতুনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর রাজশাহী বিভাগীয় কমিটির নেতারা। বুধবার সকালে তারা নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, সমবেদনা জানান এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। পরে প্রতিনিধিদলটি কাটাখালী থানায় গিয়ে অফিসার ইনচার্জ (ওসি) সুমন কাদেরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর রাজশাহী জেলা প্রধান উপদেষ্টা কুতুব উদ্দিন বাদশা বলেন, “হরিয়ান ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য লালন শেখের স্ত্রী ফরিদা খাতুনকে নৃশংস ও অমানবিকভাবে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে লালন শেখ ও তার পরিবারের পাশে আমরা সবসময় থাকব।” এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার গ্রাম পুলিশ সদস্য কৃষ্ণধন চৌধুরী, রংপুর জেলার গ্রাম পুলিশ সদস্য মনোরঞ্জন এবং রাজশাহীর পবা উপজেলার গ্রাম পুলিশ সদস্য আনোয়ার হোসেনসহ বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com