1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেরপুরের ডাকাতি মামলার পলাতক আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন, সন্তুষ্ট সেবাপ্রার্থীরা সংখ্যালঘুর পৈতৃক জমি দখলের অভিযোগে আদালতে মামলা, বিচারাধীন অবস্থায়ও দখলচেষ্টার অভিযোগ লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৬টি ভারতীয় গরু জব্দ গোয়াইনঘাটে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত অতিরিক্ত সময়ে দলিল-প্রশ্ন করায় সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ রাজশাহী পবায় নিহত ফরিদা খাতুনের পরিবারের পাশে গ্রাম পুলিশ বাহিনী ‎নওগাঁয় বিআরটিসি বাসের চাকায় পৃষ্ঠ হয়ে স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু দেশ গঠনে ব্যক্তি পরিবর্তনের ওপর গুরুত্বারোপ নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতার শেরপুরের ডাকাতি মামলার পলাতক আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ঠাকুরগাঁও (৫০ বিজিবি) কর্তৃক সীমান্তবর্তী ১০০ জন বেকার যুবকদের কম্পিউটার (গ্রাফিকস্ ডিজাইন ও ফ্রিল্যান্সিং) প্রশিক্ষণ প্রদান

শেরপুরের ডাকাতি মামলার পলাতক আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

reporter মো. রিয়াজ
calendar প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬, ২:১৪ অপরাহ্ণ

শেরপুর সদর থানায় দায়ের হওয়া একটি ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. হাফেজ উদ্দিন প্রকাশ হৃদয় (২২)-কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব-১৪, জামালপুরের সিপিসি-১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার মির্জাপুর এলাকার বাসিন্দা ও মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী গোলাম মো. আরিফ (হীরা) (৫২) গত ১৩ মার্চ ২০২৬ রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে দোকান বন্ধ করে নগদ ৫ লাখ টাকা, প্রায় ১ লাখ টাকার রিচার্জ কার্ড, সিম ও ছয়টি মোবাইল ফোন নিয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে খোয়ারপাড়-কলেজ মোড় এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত জোরপূর্বক তার ব্যাগ ছিনিয়ে নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে পালিয়ে যায়।

এ ঘটনায় গত ৩১ মার্চ ২০২৬ শেরপুর সদর থানায় দণ্ডবিধির ৩৯২, ৩৯৫ ও ৩৯৭ ধারায় মামলা নং-৫৯ দায়ের করা হয়। ঘটনার পর আসামিরা গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়।

র‍্যাব জানায়, তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সিপিসি-১, র‍্যাব-১৪, জামালপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে। পরে ২৯ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগরের সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার কাচপুর ঘাট এলাকায় অভিযান চালিয়ে তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. হাফেজ উদ্দিন প্রকাশ হৃদয়কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, অপরাধ দমনে এবং পলাতক আসামিদের গ্রেফতারে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com