বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সম্মানিত সভাপতি নির্বাচিত হওয়ায় মামুন হোসেন (দেওয়ান মামুন)-কে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে নবনির্বাচিত সভাপতি দেওয়ান মামুনকে আন্তরিক সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্বের সফলতা কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন সভাপতির নেতৃত্ব ও দিকনির্দেশনায় গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক অগ্রগতি আরও বেগবান হবে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও কার্যকর হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মামুন হোসেন (দেওয়ান মামুন) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা কলেজ ছাত্রদল।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাই নবনির্বাচিত সভাপতির প্রতি অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।