1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুলাদীতে মাদক বহন করতে রাজি না হওয়ায় যুবককে পিটিয়ে জখম ও মটর সাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ফ্যামিলী কার্ড বিএনপির নির্বাচনী অঙ্গিকার, কেউই উন্নয়ন বঞ্চিত হবে না। গাজীপুরে ভূমি জরিপ কার্যক্রম ঘিরে অনিয়মের অভিযোগ, পেশকার হেলাল উদ্দিনের বিরুদ্ধে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: এরপর কী হবে? ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের মৌলভীবাজারের বেকার যুবকদের জন্য সুখবর: এআই প্রশিক্ষণে আবেদন শুরু, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা চিকিৎসা নিতে গিয়ে উত্তরাায় কুয়েত মৈত্রী হাসপাতালে  হেনস্তা শিশুর গায়ে হাত বিসিসির লাইটম্যানদের মধ্যে সাইকেল ও রেইনকোট বিতরণ আশুলিয়ায় ২৮ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র আবির সন্তানের ফেরার অপেক্ষায় মায়ের আহাজারি নারীর নিরাপত্তা ও সমতা নিশ্চিত করতে সৈয়দপুরে পরামর্শ সভা 

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ৬:২১ অপরাহ্ণ

খুলনায় বিদেশি পিস্তল ম্যাগাজিন ও গুলি সহ মোস্তফা কামাল (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত মোস্তফা কামাল আব্দুল খালেক মৃধার ছেলে। তিনি খুলনা মহানগরের খালিশপুর বৈকালী বাজারের পেছনে এবি সিদ্দিক লেন এলাকার বাসিন্দা। আজ ২৩ জুলাই সকালে খালিশপুর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ ( কেএমপি) গোয়েন্দা বিভাগের ( ডিবি) একটি চৌকস দল। পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার ডিবি মোঃ আহাদুজ্জামান মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম অভিযান পরিচালনা করে মোস্তফা কামালকে আটক করে। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরোও জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে অন্য কোন অপরাধী চক্রের সম্পৃক্ততা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com