1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
কুরআনের হাফেজ মাহাদীর জীবন থমকে গেছে, বাঁচতে প্রয়োজন ১২ লাখ টাকা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অনিয়মের প্রতিবেদন প্রকাশের পরই মামলা, দুই সাংবাদিকের পাশে সাংবাদিক সমাজ মেহেন্দিগঞ্জে ৮ পিস ইয়াবাসহ চাঁনপুরের বারেক নামে এক যুবক গ্রেপ্তার ‎সিংগাইরে সাংবাদিকদের সাথে নবাগত এসিল্যান্ডের মতবিনিময় বাঘায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল যুবকের কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে জিরো বাংলাদেশের নতুন বর্ষের যাত্রা শুরু ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি বাচ্চু নোয়াগাঁও ইউনিয়নকে আধুনিকায়ন করতে চান আবুল কালাম শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক সততা, শিক্ষা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান প্রার্থী মো: আশিকুর রহমান রাঙ্গামাটিতে আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত জেলা কমিটির প্রথম মতবিনিময় সভা

কুরআনের হাফেজ মাহাদীর জীবন থমকে গেছে, বাঁচতে প্রয়োজন ১২ লাখ টাকা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ

পড়াশোনার পাশাপাশি পরিবারের হাল ধরতে ইলেকট্রিকের কাজ করতেন কুরআনের হাফেজ মাহাদী হাসান ভূঁইয়া। পরিবারের আর্থিক সংকট, বাবার আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়া এবং দুই বোনের পড়াশোনার খরচ মেটাতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতেন তিনি। কিন্তু সেই কাজ করতে গিয়েই প্রায় এক বছর আগে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন মাহাদী।

পরিবার সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আর্কাম অ্যাল-ইসলামিয়া মাদ্রাসায় পড়াশোনা করতেন মাহাদী। তার বাবা দীর্ঘদিন দুবাই প্রবাসী ছিলেন। দেশে ফেরার পর আয়-রোজগার বন্ধ হয়ে যায়। সংসারে দুই মেধাবী বোনের পড়াশোনার খরচসহ পরিবারের ব্যয় মেটাতে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বাড়িতে ইলেকট্রিকের কাজ শুরু করেন মাহাদী।

প্রায় এক বছর আগে অন্যের বাড়িতে ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুতের শর্ট খেয়ে দুই তলা থেকে নিচে পড়ে যান তিনি। এতে গুরুতর আহত হন মাহাদী। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

ছেলেকে সুস্থ করে তুলতে পরিবারের সহায়-সম্বল যা ছিল, তা বিক্রি করে চিকিৎসার খরচ চালান মাহাদীর বাবা-মা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গত দুই মাস ধরে সাভারের সিআরপি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বর্তমানে মাহাদীর চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় খরচ বাবদ প্রতিদিন প্রায় ৭ হাজার টাকা ব্যয় হচ্ছে বলে জানিয়েছে তার পরিবার। দীর্ঘদিনের চিকিৎসায় পরিবারটির আর্থিক সামর্থ্য প্রায় শেষ হয়ে গেছে।

পরিবারের ভাষ্য অনুযায়ী, চিকিৎসকদের পরামর্শে মাহাদীর চিকিৎসা চালিয়ে যেতে আরও প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা প্রয়োজন। এই অর্থের ব্যবস্থা করা গেলে মাহাদী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে আশাবাদী তার পরিবার।

হাসপাতালের বিছানায় শুয়ে এখন মানুষের সহযোগিতার অপেক্ষায় রয়েছেন কুরআনের হাফেজ মাহাদী। পড়াশোনা শেষ করে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছেন তিনি। পরিবারের পাশে দাঁড়ানোর যে স্বপ্ন নিয়ে একসময় কাজ শুরু করেছিলেন, সেই স্বপ্নও এখন থমকে আছে।

মাহাদী ও তার বাবা দেশের প্রবাসী বাংলাদেশি, সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবিক মানুষের কাছে চিকিৎসার জন্য সহযোগিতার আবেদন জানিয়েছেন।

তাদের আশা, সমাজের সামর্থ্যবান মানুষের সম্মিলিত সহযোগিতায় মাহাদীর চিকিৎসা অব্যাহত রাখা সম্ভব হবে এবং তিনি আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পাবেন।

মাহাদীর সঙ্গে সরাসরি যোগাযোগ ও বিকাশ,মোবাইল: ০১৮২৫-২৪৬২৯২।

হাফেজ মাহাদীর মায়ের ব্যাংক হিসাব নাম্বার: মরিয়ম আক্তার,হিসাব নং ০০২৬১১১০০১২৬২৯০, উত্তরা ব্যাংক, ধরখার বাজার আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।

একটি জীবন বাঁচাতে আপনার সামান্য সহযোগিতাও হতে পারে একটি পরিবারের জন্য নতুন আশার আলো।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com