1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
এসডিজি'র টার্গেট বাস্তবায়নে ফলপ্রসূ কাজ করুন- ময়মনসিংহে বিভাগীয় কমিশনার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
​শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সু-শিক্ষার আলো ছড়াচ্ছে বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নাসিকের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা, নতুন কর ছাড়াই ১ হাজার ৬০ কোটি টাকার পরিকল্পনা খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযান: কুখ্যাত মাদক কারবারী রবিউল হাসানসহ দুইজন গ্রেফতার, উদ্ধার ১,৮০০ পিস ইয়াবা বিএনপি নেতা স্টেলিন তারিয়াংকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে গোয়াইনঘাটে সংবাদ সম্মেলন সাটুরিয়ায় খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত গেলো ১ কোটি ২২ লাখ টাকা চরফ্যাশন ইউএনওর ব্যাতিক্রমী দৃস্টান্ত, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন খাল খননের অবশিষ্ট ১ কোটি ২ লাখ টাকা। আগৈলঝাড়ায় মহিলা ইউপি সদস্য শিলা বেগমের মৃত্যুতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এসডিজি’র টার্গেট বাস্তবায়নে ফলপ্রসূ কাজ করুন- ময়মনসিংহে বিভাগীয় কমিশনার

reporter আরিফ রববানী, ময়মনসিংহ
calendar প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ

বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী, (এনডিসি) সরকারী কর্মকর্তা কর্মচারীদের এসডিজির টার্গেট কি এবং সে টার্গেট অনুযায়ী দপ্তরের অর্জন ও অগ্রগতি কতটুকু হয়েছে, তার পরিসংখ্যানগত তথ্য উপাত্ত পাই চার্টের মাধ্যমে উপস্থাপন করার আহবান জানিয়েছেন। তিনি বলেন- কোনো বেইজ লাইন (ভিত্তি) উপাত্ত ছাড়া শুধু রুটিন দায়িত্ব পালন করলেই ২০৩০ সালের মধ্যে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। কারণ অনেক পরিবার জানেই না যে, সরকার দারিদ্র্য বিমোচনসহ এসডিজির লক্ষ্যমাত্রা পূরণে বাজেট বরাদ্দসহ অসংখ্য কাজ করছে। মাঠ পর্যায়ে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি এসডিজির টার্গেট বাস্তবায়নে ফ্রুটফুল (ফলপ্রসূ) কাজ করারও আহবান জানান।

সোমবার (১২ জানুয়ারি) বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত বিভাগীয় কমিটির ১৯তম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। গীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফার সঞ্চালনায় মতবিনিময় সভায় ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সকল দপ্তরের দপ্তরপ্রধানগণ উপস্থিত ছিলেন।

শুরুতে বিভিন্ন দপ্তরের সাথে এসডিজির নির্দিষ্টকৃত ১৭টি অভীষ্ট ও ২৬৯টি টার্গেটের মধ্যে সাদৃশ্যপূর্ণ অভীষ্ট ও টার্গেটের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরপ্রধান তার কার্যালয়ের কার্যক্রম ও অগ্রগতি উত্থাপন করেন। কাউকে পিছনে ফেলে নয়, সবাইকে সমতার কাতারে নিয়ে আসার লক্ষ্যেই টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)-২০৩০ প্রণয়ন করা হয়েছে। বিশ্বের এমন কোনো মানুষ নেই যে এসডিজির এসব লক্ষ্যমাত্রার বাইরে। পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে সমতার সূতোয় নিয়ে আসা যাতে তারা সমাজের বোঝা না হয়ে সম্পদ হয়। এতে ব্যক্তি এবং দেশ উভয়ই উপকৃত হবে, জীবনমান বৃদ্ধি পাবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের মানুষে। এরপর ২০৩০ সালের মধ্যে এসডিজির লক্ষ্য পূরণ বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নেন কর্মকর্তারা।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, সকল দপ্তরই এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে, কিন্তু বাস্তবে তার প্রতিফলন সমাজে দৃশ্যমান নয়। ফলে পরিসংখ্যান অনুযায়ী আমরা পিছিয়ে যাচ্ছি, এসডিজির নেগেটিভিটি বেড়েই চলেছে। আপনারা মাঠ পর্যায়ে কাজের সময় এনআইডি নাম্বারের বিপরীতে সেবা প্রদান করুন। প্রশিক্ষণের পর ফলোআপ উপস্থাপন করুন, প্রশিক্ষণ গ্রহণের ফলে প্রশিক্ষণ গ্রহণকারীর জীবনমানের উন্নতি হয়েছে কি না তা জানান। গতানুগতিক নয়, ভিজ্যুয়ালাইজ (দৃশ্যমান) কাজ করুন। আমাদের কাছে এসডিজির অগ্রাধিকার সর্বোচ্চ। নির্দেশক লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতিটি বিভাগকে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ২০৩০ সালের মধ্যে আমরা একটা দারিদ্র্য ও বৈষম্যমুক্ত বাংলাদেশ দেখতে চাই।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com