বগুড়া জেলার ধুনট উপজেলার এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের এ্যাডহক কমিটি গঠনে প্রস্তাব সম্পন্ন হয়েছে। নবগঠিত এ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ,সমাজ সেবক, বিশিষ্ট ব্যবসায়ী জনাব , নাজমুল হক। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ জেসারত আলী সরকার, জমিদাতা মোঃ মোজাম্মেল হক সরকার, মোঃ শহিদুর রহমান সরকার ও মোঃ আব্দুল করিম সরকার- এর রুহের মাগফিরাত কামনা করেন ।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুর রউফ ( এলাঙ্গী উচ্চ বিদ্যালয়), এলাঙ্গী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহাদাৎ হোসেন পিস্টন, জিএম সম্রাট , জিয়াউর রহমান জিয়া , রবিউল ইসলাম রতন, আল মামুন সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা মাননীয় সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজকে ধন্যবাদ জানান এবংবিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নবগঠিত এ্যাডহক কমিটির প্রতি আহ্বান জানান।
বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে এলাঙ্গী উচ্চ বিদ্যালয় আরও এগিয়ে যাবে এবং এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।নবনির্বাচিত সভাপতি (প্রস্তাবনায়) নাজমুল হক বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং সকলের সহযোগিতায় প্রতিষ্ঠানকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, জমিদাতা, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।এলাকাবাসী নবগঠিত এ্যাডহক (প্রস্তাবিত) কমিটিকে অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের এ্যাডহক কমিটি গঠনে প্রস্তাব সম্পন্ন বগুড়া জেলার ধুনট উপজেলার এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের এ্যাডহক কমিটি গঠনে প্রস্তাব সম্পন্ন হয়েছে। নবগঠিত এ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ,সমাজ সেবক, বিশিষ্ট ব্যবসায়ী জনাব , নাজমুল হক।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ জেসারত আলী সরকার, জমিদাতা মোঃ মোজাম্মেল হক সরকার, মোঃ শহিদুর রহমান সরকার ও মোঃ আব্দুল করিম সরকার- এর রুহের মাগফিরাত কামনা করেন ।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুর রউফ ( এলাঙ্গী উচ্চ বিদ্যালয়), এলাঙ্গী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহাদাৎ হোসেন পিস্টন, জিএম সম্রাট , জিয়াউর রহমান জিয়া , রবিউল ইসলাম রতন, আল মামুন সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা মাননীয় সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজকে ধন্যবাদ জানান এবংবিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নবগঠিত এ্যাডহক কমিটির প্রতি আহ্বান জানান।
বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে এলাঙ্গী উচ্চ বিদ্যালয় আরও এগিয়ে যাবে এবং এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।নবনির্বাচিত সভাপতি (প্রস্তাবনায়) নাজমুল হক বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং সকলের সহযোগিতায় প্রতিষ্ঠানকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, জমিদাতা, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।এলাকাবাসী নবগঠিত এ্যাডহক (প্রস্তাবিত) কমিটিকে অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।