রাত গভীর ;
স্বপ্নে তোমাকে দেখলাম
কত সুন্দর করে
সেজে গুজে এসে দাড়ালে
আমার পাশে —
খোঁপায় লাল গোলাপ
কপালে কালো টিপ
চোখে কাজল
আমার প্রিয় মেঘবরণ
সেই দীর্ঘ কালো চুল
বাতাসে উড়ছে শুধৃ ,
তুমি তাকিয়ে আছ
আমার দিকে
তোমার মায়াবী ডাগর চোখে
মনে হলো যেন
স্বর্গীয় হুর ;
এসেছে আমায় স্বর্গে নিতে
আমি অবাক বিস্ময়ে
তাকিয়ে রইলাম ,
তুমি কাছে আরো কাছে এলে
দু’হাত দিয়ে জড়িয়ে ধরলে
আদর করলে —
চুমোয় চুমোয় সারা অঙ্গ
ভরিয়ে দিলে
আমি আরো নিবির করে
কাছে টানতেই
ভেঙ্গে গেল ঘুম !