1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সংখ্যালঘুর পৈতৃক জমি দখলের অভিযোগে আদালতে মামলা, বিচারাধীন অবস্থায়ও দখলচেষ্টার অভিযোগ লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৬টি ভারতীয় গরু জব্দ গোয়াইনঘাটে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত অতিরিক্ত সময়ে দলিল-প্রশ্ন করায় সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ রাজশাহী পবায় নিহত ফরিদা খাতুনের পরিবারের পাশে গ্রাম পুলিশ বাহিনী ‎নওগাঁয় বিআরটিসি বাসের চাকায় পৃষ্ঠ হয়ে স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু দেশ গঠনে ব্যক্তি পরিবর্তনের ওপর গুরুত্বারোপ নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতার শেরপুরের ডাকাতি মামলার পলাতক আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ঠাকুরগাঁও (৫০ বিজিবি) কর্তৃক সীমান্তবর্তী ১০০ জন বেকার যুবকদের কম্পিউটার (গ্রাফিকস্ ডিজাইন ও ফ্রিল্যান্সিং) প্রশিক্ষণ প্রদান তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ে কথিত টিউশন বাণিজ্য ও শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন

reporter শফিকুল ইসলাম, জামালপুর 
calendar প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৬, ১:০২ অপরাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা, জামালপুর-এর সার্বিক সহযোগিতায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে জামালপুর জেলা স্টেডিয়ামে মানিকগঞ্জ ও নরসিংদী দলের মধ্যকার ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জনাব ইফতেখার ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জামালপুর মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইউসুপ আলী, জামালপুর মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, জামালপুর মহোদয়।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ক্রিকেট আমাদের দেশের জন্য একটি বড় গর্ব ও অর্জন। তোমাদের প্রত্যেকেরই নিশ্চয় জাতীয় দলে খেলার স্বপ্ন আছে। সেই স্বপ্নকে সামনে রেখেই তোমরা খেলাধুলায় অংশগ্রহণ করছো এবং নিজেদের প্রস্তুত করছো। খেলাধুলায় অবশ্যই স্পোর্টসম্যানশিপ বজায় রাখতে হবে এবং শিখতে হবে শৃঙ্খলা ও সহনশীলতা। খেলায় জয়-পরাজয়ের উত্তেজনা থাকবে—এটাই স্বাভাবিক।

তিনি আরও বলেন, আমি আশা করি এখানে সুন্দর ও উপভোগ্য খেলা হবে। ইনশাল্লাহ এখান থেকেই তোমাদের মধ্য থেকে কেউ কেউ ভবিষ্যতে জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করবে। তখন তোমাদের খেলতে দেখার স্মৃতি আমাদের জন্যও আনন্দের হবে। তোমাদের সবার জন্য রইল শুভকামনা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় বলেন, আজকের সকালটি অত্যন্ত সুন্দর ও মিষ্টি একটি সকাল। আজকের দিনটি ক্রিকেট খেলার জন্য খুবই উপযোগী। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করছি, দুই দলের মধ্যে একটি চমৎকার ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করতে পারবো। তিনি আরও বলেন, ভালো খেলার চেষ্টা করতে হবে। সবাই জাতীয় দলে বা বিভিন্ন বড় বড় ক্লাবে খেলবেন। যদি নাও খেলতে পারেন জীবনের কোনো এক সময়ে আপনি বলতে পারবেন—আপনি একজন খেলোয়াড় ছিলেন। এই পরিচয়টি সবাই গর্বের সঙ্গে স্মরণ করে। এগুলো জীবনের সুন্দর স্মৃতি হয়ে থাকবে। জামালপুর একটি অতিথিপরায়ণ জেলা এবং এখানে খেলাধুলার জন্য একটি সুন্দর পরিবেশ রয়েছে।

এসময় জেলা ক্রীড়া সংস্থার সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, উভয় দলের কোচবৃন্দ এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com