1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর কর্মকর্তা আহত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান বোয়ালখালীতে ভাইয়ের হাতে ভাই খুনের মামলায় মা-সহ গ্রেপ্তার ২ রাস্ট্রায়ত্ত ২৫ টি পাটকলসহ ৪৪ শিল্প প্রতিষ্ঠান বেসরকারিকরনের সিদ্ধান্ত বাতিলের দাবি মুলাদী উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ‍্যাসিষ্টিভ ডিভাইস বিতরণ রংপুরে অসহায় রোগীদের জন্য বিনামূল্যে হার্নিয়া হাইড্রোসিল অপারেশন কার্যক্রমের উদ্বোধন

ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর কর্মকর্তা আহত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:০২ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

লেবাননের দক্ষিণে সোমবার ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর একজন স্থানীয় কর্মকর্তা তার গাড়িতে গুরুতর আহত হয়েছেন। লেবাননের একটি নিরাপত্তা সূত্র এএফপিকে এ কথা জানায়।

গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী ও হামাসের সহযোগী হিজবুল্লাহ্র মধ্যে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় হচ্ছে। হিজবুল্লাহ আরো বলেছে, ইসরায়েলি হামলায় তাদের চার যোদ্ধা নিহত হয়েছে।

গত ক’দিনে, ইসরালি হামলার ধারাবাহিকতায় লেবাননের দক্ষিণাঞ্চলে লেবানন ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর কর্মকর্তারা আহত হয়েছেন। সূত্রটি জানায়, বিন্ত জবেইল শহরে স্থানীয় হিজবুল্লাহ কর্মকর্তাকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালালে ওই কর্মকর্তা গুরুতর আহত হন।

এদিকে লেবাননের সরকারি বার্তা সংস্থা ‘ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)’ জানায়, দেশের দক্ষিণ সীমান্তর্তী ইসরায়েল সংলগ্ন বিনতে জেবিলে “হাসপাতালের কাছে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করা হয়।” একজন এএফপি’র সাংবাদিক গাড়িটির ছাদে খোঁচা লাগা এবং এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে দেখতে পান।

অপরদিকে ইসরায়েলি সামরিক বাহিনী এক্স-এ এক বিবৃতিতে বলেছে, বিনতে জেবিলের প্রান্তের এল রাস এলাকায়, একটি বিমান হিজবুল্লাহ চিহ্নিত একটি গাড়িতে আঘাত করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com