1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বোয়ালখালীতে ভাইয়ের হাতে ভাই খুনের মামলায় মা-সহ গ্রেপ্তার ২ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বোয়ালখালীতে ভাইয়ের হাতে ভাই খুনের মামলায় মা-সহ গ্রেপ্তার ২ রাস্ট্রায়ত্ত ২৫ টি পাটকলসহ ৪৪ শিল্প প্রতিষ্ঠান বেসরকারিকরনের সিদ্ধান্ত বাতিলের দাবি মুলাদী উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ‍্যাসিষ্টিভ ডিভাইস বিতরণ রংপুরে অসহায় রোগীদের জন্য বিনামূল্যে হার্নিয়া হাইড্রোসিল অপারেশন কার্যক্রমের উদ্বোধন দুর্গাপুর যুবসমাজের সহযোগিতায় চিহ্নিত মাদক কারবারি আলামিন গ্রেফতার ইতিহাসে প্রথমবার তৃতীয় লিঙ্গের কর্মী নিয়োগ দিল বরিশাল সিটি করপোরেশন লাকুটিয়ায় BADC খামার: লিখিত নোটিশ ছাড়াই মাপজোখের প্রস্তুতির অভিযোগ মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর ভাষার বাধা পেরিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখচ্ছে ‘কড়া পাঠশালা’ চাঁদাবাজির মামলায় চরফ্যাশনের আলমগীর মালতিয়া কারাগারে

বোয়ালখালীতে ভাইয়ের হাতে ভাই খুনের মামলায় মা-সহ গ্রেপ্তার ২

reporter আলমগীর রানা
calendar প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ৬:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে ভাইয়ের হাতে ভাই খুনের মামলায় মা-সহ দুইজনকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। তবে মূল আসামি পলাতক রয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে নিহতের স্ত্রী বাদী হয়ে দেবরকে প্রধান আসামি করে এ হত্যা মামলা দায়ের করেন। এর আগে বিকেলে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ হারান মুদি দোকানদার মো. নেজাম উদ্দিন (৩৮)।

তিনি উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম শাকপুরার ঘোষখীল গ্রামের আছাদ তালুকদার বাড়ির মৃত আবদুল হালিমের বড় ছেলে।
পুলিশ নেজামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের স্ত্রী মোছাম্মৎ ফারিয়া তানহা মাইমা বাদী হয়ে দেবর মো. জামাল উদ্দিন সুমন (৩৬), শাশুড়ি হালিমা বেগম (৭০) ও জামালের স্ত্রী সানজিদা আকতার পপিকে (২৬) আসামী করে বোয়ালখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এজাহার নামীয় দুই আসামীকে জনতা আটক করে। পরে তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। মূল আসামি জামালকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com