নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের কংস খাল (নদী) সংস্কার এবং ওয়ার্ডের বিভিন্ন ড্রেনসমূহের ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মোঃ ছামির আলীর সভাপতিত্বে এবং মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. মোঃ শাখাওয়াত হোসেন খাঁন, মাননীয় প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং আহ্বায়ক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আউয়াল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মনিরুল ইসলাম রবি (সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপি), সালাউদ্দিন আহমেদ (সহ পুনর্বাসন বিষয়ক সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা বিএনপি), আবদুল হাই রাজু (সাবেক সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি), এম এ হালিম জুয়েল (সাবেক সাধারণ সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি), আব্দুল্লাহ আল মামুন (সাবেক সহ-সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি), টি এইচ তোফা (সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদল), মোঃ রওশন আলী (সভাপতি, ১নং ওয়ার্ড বিএনপি), গাজী মনির হোসেন (সাবেক সভাপতি, ১নং ওয়ার্ড বিএনপি), মোঃ জয়নাল আবেদীন (সহ-সাংগঠনিক সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি)।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ জুয়েল রানা (সদস্য, নারায়ণগঞ্জ মহানগর যুবদল), মোঃ রাসেল (সাবেক সাংগঠনিক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল), মোঃ মফিজুল হক (সহ-সাধারণ সম্পাদক, ১নং ওয়ার্ড বিএনপি), মোঃ হৃদয় (সভাপতি, ১নং ওয়ার্ড ছাত্রদল), মোঃ নাজিমুদ্দিন (সভাপতি, ১নং ওয়ার্ড জাসাস), মোঃ সোহাগ মিয়া (সদস্য, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদল), মোঃ আলী রেজা (সভাপতি, ১নং ওয়ার্ড শ্রমিকদল), আহ্বায়ক, ১নং ওয়ার্ড সমন্বয় কমিটি এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কংস খাল ও ড্রেনেজ ব্যবস্থার এই সংস্কার ও পরিষ্কার কার্যক্রম এলাকার জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক বলে অভিহিত করেন।
উক্ত কার্যক্রমের আয়োজন করে ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ। অনুষ্ঠানে থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।