1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ইনসানিয়া রিলিফ শিকাগো-আমেরিকার সহযোগিতায় অসহায়দের কৃত্রিম পা সংযোজন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সন্ত্রাস ও চাঁদাবাজ রৌশন ও সাজ্জাদ গংদের গ্রেফতারের দাবিতে ধানমন্ডিতে মানববন্ধন মুলাদীতে মাদক বহন করতে রাজি না হওয়ায় যুবককে পিটিয়ে জখম ও মটর সাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ফ্যামিলী কার্ড বিএনপির নির্বাচনী অঙ্গিকার, কেউই উন্নয়ন বঞ্চিত হবে না। গাজীপুরে ভূমি জরিপ কার্যক্রম ঘিরে অনিয়মের অভিযোগ, পেশকার হেলাল উদ্দিনের বিরুদ্ধে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: এরপর কী হবে? ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের মৌলভীবাজারের বেকার যুবকদের জন্য সুখবর: এআই প্রশিক্ষণে আবেদন শুরু, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা চিকিৎসা নিতে গিয়ে উত্তরাায় কুয়েত মৈত্রী হাসপাতালে  হেনস্তা শিশুর গায়ে হাত বিসিসির লাইটম্যানদের মধ্যে সাইকেল ও রেইনকোট বিতরণ আশুলিয়ায় ২৮ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র আবির সন্তানের ফেরার অপেক্ষায় মায়ের আহাজারি

ইনসানিয়া রিলিফ শিকাগো-আমেরিকার সহযোগিতায় অসহায়দের কৃত্রিম পা সংযোজন

reporter মোহাম্মদ মনজুরুল হক গাজী
calendar প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ

ইনসানিয়া রিলিফ শিকাগো–আমেরিকার আর্থিক সহায়তায় এবং দেশীয় সামাজিক উন্নয়ন সংস্থা–যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পা হারানো অসহায় ও গরিবদের মধ্যে কৃত্তিম পা সংযোজন করা হয়েছে।
গত সোমবার (২০ জুলাই) ইনসানিয়া রিলিফ, শিকাগো–আমেরিকার আর্থিক সহায়তায় এবং যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ১৩ জন শারীরিকভাবে পা হারানো গরীব অসহায় ব্যক্তিদের মধ্যে কৃত্রিম পা সংযোজন করে দেওয়া হয়েছে। ইজি লাইফ ফর বাংলাদেশ এর টেকনিক্যাল সহযোগিতায় ঢাকার মোহাম্মদপুরস্থ পূর্নবাসন সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে কৃত্রিম পা সংযোজন ও ট্রেনিং সমাপ্ত করা হয়। যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ডাইরেক্টর ও প্রজেক্ট ডাইরেক্টর প্রফেসর ড. শেখ মাহমুদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আশরাফ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মুহাম্মদ সোলাইমান ও ডাইরেক্টর মুহাম্মদ ওয়ালী উল্যাহ খান। নানা কারনে পা হারানো গরীব অসহায় মানুষেরা কৃত্রিম পা পেয়ে খুশিতে বলেন নতুন জীবন পেয়েছি– এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং ইনসানিয়া রিলিফ শিকাগো, আমেরিকা ও যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃপক্ষের নিকট চির কৃতজ্ঞ। প্রধান অতিথি ড. আশরাফ উদ্দিন আহমেদ বলেন, ইনসানিয়া রিলিফ এর সাথে জড়িত মহৎ ব্যক্তিদের অনুদানে আমরা এ কাজটি করতে পেরে ইনসানিয়ার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন যেন মানবতার কল্যাণে অনুরূপ কাজ অব্যাহত রাখতে পারেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com