1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
" আমার গাঁও " জামান ভূঁইয়া - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ। ৫১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাসিকের বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন

” আমার গাঁও ” জামান ভূঁইয়া

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২৬ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে
আমার বাড়ি হয় ,
গাঁওয়ের নাম গোবিন্দ পুর
তিন দিকে নদী বয় ।

গাঁও খানা দেখতে সুন্দর
মনোরম পরিবেশ ,
মাঠ ভরা থাকে ফসল
দেখতে আরো বেশ ।

আঁকা বাঁকা মেঠো পথ
গাছ গাছালি ধারে ,
নানানরকম ফুটে ফুল
মন সবার কাড়ে ।

নদীর তীরে কাশ বন
সাদা ফুলে ভরা ,
হিজল গাছ দাঁড়িয়ে আছে
দেখবি আয় তরা ।

বর্ষা কালে ঝিলের জলে
ফুটে শাপলা ফুল ,
গাঁয়ের মেয়ের খোঁপায় ফুল
কানে ফুলের দুল ।

রাখাল মাঠে চড়ায় গরু
লাঙ্গল চাষির কাঁধে ,
চাষির বধূ সকাল বিকাল
কত কিছু রাঁধে ।

মাছ আছে পুকুর ভরা
গাছে আছে মৌ ,
মধু খেতে ভালবাসে
চাষির ছেলের বৌ ।

গোয়াল ঘরে আছে গাভী
দুধের অভাব নাই ,
ছানার মিস্টি তৈরী করে
আমরা সবাই খাই ।

শীতের সময় কত রকম
বানায় বধূ পিঠা ,
মিলে মিশে সকল ঘরে
খাই আরো মিঠা ।

আমার গাঁয়ের সকল মানুষ
থাকি মিলে মিশে ,
এক সাথে চলি আমরা
ভয় তবে কিসে ?
১৬ মে ২০২৩ খৃষ্টাব্দ

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com