1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
আগৈলঝাড়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, কয়েক পরিবার বিদ্যুৎহীন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বাংলাদেশ জাতীয়বাদি দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের বর্ণাঢ্য রেলি ও সমাবেস ঘোড়াঘাট, পলাশবাড়ী দুই থানার সীমানা ফলক নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা নীলফামারীতে সনাক-ইয়েস-এসিজির সভায় দুর্নীতিবাজদের সামাজিক বয়কটের আহ্বান  হরিপুর ও পীরগঞ্জ বর্ডার এলাকায় মদ এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করছে ৪২ বিজিবি সফিপুর ইউনিয়নকে দুটি করার বিষয়ে মতবিনিময় সভা ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান: ১০ মাদকসেবীর কারাদণ্ড “চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন, যৌতুক, বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে” “বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা” মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঘনিষ্ঠ সহচর মরহুম মোল্লা আফতাব আহমেদের ৫৪ তম মৃত্যুবার্ষিকী পটুয়াখালীতে এলএ শাখার প্রধান সহকারী খালিদ হোসাইন এর বিরুদ্ধে অনিয়ম ও ৩০% কমিশন দাবি, চেক উত্তোলনের অভিযোগ

আগৈলঝাড়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, কয়েক পরিবার বিদ্যুৎহীন

reporter আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
calendar প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকসী গ্রামে বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার বেশ কয়েকটি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। হঠাৎ করে ট্রান্সফরমার চুরি যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভালুকসী গ্রামের চুন্নুর দোকান থেকে বাসাইল সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে সম্প্রতি ট্রান্সফরমারটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ট্রান্সফরমার না থাকায় ওই লাইনের আওতাধীন কয়েকটি পরিবার বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এলাকাবাসীর অভিযোগ, ইদানীং এলাকায় চোরের উপদ্রব বেড়ে গেছে। প্রতিনিয়ত আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন জায়গা থেকে ট্রান্সফরমার চুরি হয়ে যাচ্ছে। রাতের আঁধারে বিভিন্ন স্থানে চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চুরি হওয়ায় জনদুর্ভোগ আরও বেড়েছে।
স্থানীয়রা বলেন, বিদ্যুৎ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। একটি ট্রান্সফরমার চুরি হলে শুধু বৈদ্যুতিক সরঞ্জামই ক্ষতিগ্রস্ত হয় না, এর সঙ্গে জড়িত অসংখ্য পরিবারও বিদ্যুৎহীন হয়ে পড়ে। পরে নতুন ট্রান্সফরমার স্থাপন না হওয়া পর্যন্ত তাদের নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়।
এলাকাবাসী আরও জানান, চোরের তৎপরতা যেভাবে বাড়ছে, তাতে রাতের বেলায় নিরাপদে বসবাস করাও কঠিন হয়ে পড়ছে। তারা এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার করার পাশাপাশি চুরি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তাদের দাবি, শুধু চুরি হওয়ার পর ব্যবস্থা নেওয়া নয়, চুরি প্রতিরোধে আগেই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদেরও রাতে সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড দেখতে পেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছেন তারা।
এদিকে, চুরি যাওয়া ট্রান্সফরমার দ্রুত প্রতিস্থাপন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের।
উপজেলা পল্লী বিদ্যুৎ ডিজিএম সিদ্দিকুর রহমান বলেন, এরকম বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হতে থাকলে বিদ্যুৎ সংযোগ দিতে কষ্টসাধ্য হয়ে যাবে হবে এলাকাবাসী ভোগান্তি। তিনি এলাকাবাসী প্রতি জনসচেতনতা বৃদ্ধি ও রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com