1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রাজধানী ঢাকা মহিলা বাসে পুরুষ যাত্রী আবুল মনসুর সাজু চৌধুরী: কানাইঘাটের জনসম্পৃক্ত এক রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব হালুয়াঘাট সীমান্ত এলাকায় হারিয়ে যাচ্ছে গ্রামীণ কুস্তি: মোবাইল ও মাদকে আসক্ত যুবসমাজ, রয়েছে মাঠের অভাব ছয়মাইলে পুকুরে ‘দশমিনা এক্সপ্রেস’, প্রাণে বাঁচলেন যাত্রীরা অন্য পুরুষের সঙ্গে স্ত্রী উধাও দুই মেয়েকে নিয়ে হুমকির মুখে প্রবাসী পটুয়াখালী ও মির্জাগঞ্জের দুই ইউএনও’র বিরুদ্ধে অভিযোগ দুদকে ভারতের অভ্যন্তরে উত্তর দিনাজপুর জেলায়/ রায়গঞ্জ মহকুমায়  ১ জন বাংলাদেশি নিহত সাত তলার নকশা, দুই তলার ভবন, তাতেও নেই পরিচালকের কক্ষ র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ? চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ

‘হাতে ঝাড়ু আর দা’- সড়কের পাশে ঝোপঝাড় আর ময়লা আবর্জনা পরিষ্কার করছেন জেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা। ডেঙ্গুর প্রকোপ রুখতে এমন ব্যতিক্রমী ও দৃষ্টান্তমূলক দৃশ্য দেখা গেছে ময়মনসিংহে। শুধু নির্দেশনায় সীমাবদ্ধ না থেকে মাঠে নেমে মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দিয়েছেন জেলা প্রশাসক সাইফুর রহমান।

সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রাদুর্ভাব নিরসনের লক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর কর্মসূচি উদ্বোধনের পরই কর্মসূচির বাস্তবায়নে ময়মনসিংহে
জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। মশার বংশবিস্তার রোধে আগামী তিন মাসব্যাপী চলবে এই বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’। প্রথাগত নির্দেশনার বাইরে গিয়ে আধুনিক ও অংশগ্রহণমূলক এই উদ্যোগ নগরবাসীর নজর কেড়েছে।

এদিন, সকালে ময়মনসিংহ জেলা প্রশাসনের প্রাঙ্গণ থেকে এই কর্মসূচির সূচনা হয়। ফগার মেশিনের ধোঁয়ায় মশক নিধন আর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষার্থীদের সাথে নিয়ে ঝোপঝাড় ও আগাছা পরিষ্কারের মধ্য দিয়ে শুরু হয় মূল কার্যক্রম। পরে সচেতনতামূলক ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বর্ণাঢ্য র‍্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, স্কাউট সদস্য ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

উদ্বোধনী আয়োজনে জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, “ময়মনসিংহের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ডেঙ্গু পরিস্থিতি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। জনস্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাক্রমে জনগণকে সচেতন করার জন্য আমরা কার্যক্রম হাতে নিয়েছি। প্রধানমন্ত্রীর দেশব্যাপী একযোগে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির আনুষ্ঠানিকভাবে অভিযান উদ্বোধনের পরই ঝাড়ু দা হাতে নিয়ে রাস্তায় নামেন জেলা প্রশাসক। ১২ সেপ্টেম্বর ২০২৬ হতে আগামী ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত তিন মাসের ‘ক্রাশ প্রোগ্রাম” হিসেবে চলবে। যতক্ষণ পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতির উন্নতি না হচ্ছে, ততক্ষণ এমন সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যবক্রম সমস্ত সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

কেবল শিক্ষাপ্রতিষ্ঠান নয়, পুরো শহরের পরিচ্ছন্নতা নিয়েই কাজ শুরু করেছে জেলা প্রশাসন । জেলায় ডেঙ্গুর ‘হট জোন’ বা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে মশক নিধন জোরদার করার কথা জানান ডিসি সাইফুর রহমান । যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা নিয়ে তিনি বলেন, “কেবল সরকার বা প্রশাসন অথবা সিটি করপোরেশনের একক প্রচেষ্টায় নগর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়; সকলের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমেই একটি সুন্দর নগরী গড়ে তোলা সম্ভব।”

এদিকে, পরিচ্ছন্নতার এই উদ্যোগ কেবল শহরেই সীমাবদ্ধ থাকছে না। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম জানিয়েছেন, পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যায়ের স্কুল ও বাজার কমিটিকে সম্পৃক্ত করে তৃণমূল পর্যায়েও এমন কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে। ইউনিয়ন পর্যায়ে মশক নিধনের প্রয়োজনীয় উপকরণ ও ওষুধ সরবরাহ করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। ইতিমধ্যে উপজেলার চুড়খাই বাজারে বাজার কমিটির নেতৃবৃন্দ ও রামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ে উক্ত কর্মসূচি পরিচালনা করা হয়েছে।

কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, স্কাউট, গার্লস গাইড ও অন্যান্য সুধীজন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত অনুষ্ঠানে যুক্ত হন। প্রশাসনের সমন্বিত এই উদ্যোগ নাগরিকদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিজেদের আঙিনা ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখার বার্তা প্রতিটি ঘরে পৌঁছালে ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি ময়মনসিংহ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরীতে পরিণত হবে।উদ্বোধনী অনুষ্ঠানের পরে ডিসি অফিস প্রাঙ্গণ, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি নগরীর বিভিন্ন মহল্লায় জনসাধারণের মাঝে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম
পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com