1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঘনিষ্ঠ সহচর মরহুম মোল্লা আফতাব আহমেদের ৫৪ তম মৃত্যুবার্ষিকী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নীলফামারীতে সনাক-ইয়েস-এসিজির সভায় দুর্নীতিবাজদের সামাজিক বয়কটের আহ্বান  হরিপুর ও পীরগঞ্জ বর্ডার এলাকায় মদ এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করছে ৪২ বিজিবি সফিপুর ইউনিয়নকে দুটি করার বিষয়ে মতবিনিময় সভা ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান: ১০ মাদকসেবীর কারাদণ্ড “চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন, যৌতুক, বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে” “বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা” মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঘনিষ্ঠ সহচর মরহুম মোল্লা আফতাব আহমেদের ৫৪ তম মৃত্যুবার্ষিকী পটুয়াখালীতে এলএ শাখার প্রধান সহকারী খালিদ হোসাইন এর বিরুদ্ধে অনিয়ম ও ৩০% কমিশন দাবি, চেক উত্তোলনের অভিযোগ ফুলবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির ফেনীতে আল হাতিম হজ্জ কাফেলার ওমরাহ প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া 

মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঘনিষ্ঠ সহচর মরহুম মোল্লা আফতাব আহমেদের ৫৪ তম মৃত্যুবার্ষিকী

reporter এ,এস,এম ইমতিয়াজ আহমেদ, আত্রাই নওগাঁ
calendar প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২১ অপরাহ্ণ

নওগাঁ জেলার আত্রাই উপজেলার জাতাআমরুল গ্রামে ষাটের দশকের বিশিষ্ট বামপন্থী নেতা, অবিভক্ত ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের নেতা, নওগাঁ বি এম সি কলেজের সাবেক ভিপি মোল্লা আফতাব আহমেদ(আতা মোল্লা) আত্রাই উপজেলার সম্ভ্রান্ত মোল্লা পরিবারে জন্মগ্রহণ করেন।শৈশব থেকেই তিনি প্রতিবাদী মানুষ ছিলেন।ছাত্র অবস্থায় তিনি ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন।গণমানুষের মুক্তি আন্দোলনে তিনি ছিলেন প্রথম সারিতে।রাজনীতি করতে গিয়ে তাকে অনেকবার কারা বরণ করতে হয়েছে।বিশিষ্ট বামপন্থী নেতা রাশেদ খান, মেনন হায়দার আকবর খান রনো,হায়দার আনোয়ার খান জুনো,অমল সেন সহ তৎকালীন সময়ের বহু বামপন্থী নেতা ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন। এছাড়াও নওগাঁ জেলার ভাষা সৈনিক ডঃ মনজুরুল আলম তার রাজনৈতিক শিক্ষা গুরু ছিলেন, এবং নওগাঁর মোল্লা মোতাহার,রকিব চৌধুরী, এডভোকেট মোজাহারুল ইসলাম পোনা,তার সহযোদ্ধা ছিলেন।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি আত্রাই ১১ সদস্য বিশিষ্ট মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ গঠন করেন।এবং এই মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদের একজন অন্যতম সদস্য ছিলেন। সংগ্রাম পরিষদ গঠনের পর তিনি সরাসরি মুক্তিযুদ্ধে বাম সমন্বয় পরিষদের সদস্য হিসাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।মুক্তিযুদ্ধে বাম সমন্বয় পরিষদ বাংলাদেশকে আটটি অঞ্চলে বিভক্ত করে আফতা মোল্লাকে রাজশাহী অঞ্চলের দায়িত্ব প্রদান করেন। এবং তার নেতৃত্বে ২১ সদস্য বিশিষ্ট বাম মুক্তিযোদ্ধা কমান্ড গঠিত হয়। তিনি এই কমান্ডের কমান্ডার ছিলেন। তার সাথে আত্রাইয়ের বেলাল শাহ,মঞ্জু তরফদার, মাধাই মুড়ির টিপু, আনোয়ার হোসেন বুলু,সহ আরে অনেকে অংশ গ্রহণ করেন।
তিনি অবিভক্ত কৃষক সমিতির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছিলেন এবং মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর প্রিয় পাত্র এবং ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি ন্যাপ ভাসানির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী তার ডাকে সাড়া দিয়ে আত্রাইতে গণ মানুষের কথা বলতে আত্রাই উপজেলার সাহেবগঞ্জ মাঠে জনসভা করেন।
দুর্দান্ত সাহসী এই মানুষ পাকিস্তান আমলে ঈশ্বরদীতে পাকিস্তান সেনা বেষ্টিত আইয়ুব খানের জনসভায় মাটির হাঁড়িতে (ইনি শাপ)নিয়ে উপস্থিত হয়ে আইয়ুব খানের বক্তব্য শুরু হলে তিনি হাড়ি ভেঙ্গে দিলে সাপ বের হয়ে আইয়ুব খানের সভাস্থল ভন্ডুল করে দেয়।তৎকালীন সময়ে তার সভা ভেঙ্গে দেওয়া ছিল পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করার এক বড় ঘোষণা। স্বাধীনতা যুদ্ধ শেষ হলেও বাম নেতারা স্বাভাবিক জীবনে ফিরতে পারে নাই। সেই সময় তৎকালীন সরকার বাম নেতাদের নিধনের জন্য রক্ষী বাহিনী গঠন করে বাম নেতা নিধন শুরু করে ,যার কারণে আফতাব মোল্লা সহ বহু বাম নেতা আত্মগোপন করতে বাধ্য হয় । আত্মগোপনে থাকা অবস্থায় ১৯৭৪ সালের ১১ সেপ্টেম্বর শবে বরাতের রাতে তার ঘনিষ্ঠ সহচর তাকে শবে বরাতের রাতে দাওয়াত খাওয়াতে নিয়ে গিয়ে পথিমধ্যে বিশ্বাস ঘাতকতা করে পিছন থেকে গুলি করে হত্যা করে। সমাপ্ত হয় এক বীর বিপ্লবীর৩৮ বছরের জীবন। তার মৃত্যুর সময় তার বড় সন্তান এ,এস,এম আকতার আহমেদ ডিউক,এর বয়স ছিল ৬ বছর ইখতিয়ার আহমেদ ডনের বয়স ছিল ৪ বছর এ,এস,এম ইমতিয়াজ আহমেদ ডায়মন্ডের বয়স ছিল এক বছর আট মাস, তার স্ত্রীর পাঁচ মাসের পেটে ছিল তার কন্যা সন্তান ডরথী। এই হত্যাকাণ্ডের ফলে তার স্ত্রী বিধবা হয়,ও তার চার সন্তান এতিম হয়ে যায়। গতকাল ১১ ই সেপ্টেম্বর ছিল তার ৫৪ তম মৃত্যু বার্ষিকী। বিপ্লবীর মৃত্যু নেই আফতাব মোল্লা বেঁচে আছে গণমানুষের মনের মধ্যে।কিছু মৃত্যু আছে পাখির পালকের মত ভারী কিছু মৃত্যু আছে থাই পাহাড়ের মত ভারী। আফতাব মোল্লার মৃত্যু থাই পাহাড়ের সমান ভারী।জয়তু আফতাব মোল্লা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com