1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আইএইচআর (২০০৫) মাল্টিসেক্টরাল স্টেক হোল্ডার শীর্ষক বিভাগীয় অ্যাডভোকেসি সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুর্যোগে থেমে থাকেননি নেজাম উদ্দিন কোম্পানি, গরীব অসহায়দের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী মান্দায় উপজেলার পরানপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে নেই নিজস্ব ভবন, উন্নয়নের আশায় এলাকাবাসী ঝালকাঠির নবাগত পুলিশ সুপার বদরুল আলম মোল্লার নামে অপ-প্রচারের অভিযোগ, তদন্ত দাবি টাঙ্গাইলে পেশাগত নিবন্ধন ও কর্মসংস্থানের দাবিতে ডেন্টাল পরিষদের মানববন্ধন ​তথ্য গোপন করে পাসপোর্ট তৈরির অভিযোগ, সুনামগঞ্জ সরকারি নারী চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের আবেদন আইএইচআর (২০০৫) মাল্টিসেক্টরাল স্টেক হোল্ডার শীর্ষক বিভাগীয় অ্যাডভোকেসি সভা নগরকান্দায় মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ফেরত গেলেন জোর করে পুশ-ইনের ভারতীয় ৪ নাগরিক উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড়ধস: মাদ্রাসার ৮ ছাত্রী নিহত, নিখোঁজ বেশ কয়েকজন দুই শতাধিক মানুষের কবর খনন করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আবুল কাশেম

আইএইচআর (২০০৫) মাল্টিসেক্টরাল স্টেক হোল্ডার শীর্ষক বিভাগীয় অ্যাডভোকেসি সভা

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ

আইএইচআর (২০০৫) মাল্টিসেক্টরাল স্টেক হোল্ডার শীর্ষক বিভাগীয় অ্যাডভোকেসি সভা  ৮ জুলাই বিভাগীয় কমিশনার সন্মললন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন। প্রধান অতিথি বলেন, আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি ২০০৫ সালের একটি চুক্তি হওয়া সত্ত্বেও আজ ২১ বছর পর ২০২৬ সালে এসে আমরা এখনো অবহিতকরন পর্যায়ে আছি যা অত্যান্ত দু:খজনক। করোনা মহামারির সময়ে এধরণের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুভুত হয়েছে। আমরা অনেক পিছিয়ে আছি, যার অন্যতম কারন জনস্বাস্থ্য সমস্যাকে আমরা মনে করি শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়। অথচ মহামারির পর্যায়ে যেতে পারে এ ধরনের রোগ গুলোকে প্রতিরোধ করতে সব পক্ষকে সচেতন হতে হয়ে কার্যকর ভুমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, আমাদের আইনি এবং প্রাতিষ্ঠানিক কাঠামো আছে কিন্তু বাস্তাবায়ন পর্যায়ে, অগ্রগতি কম। বিভিন্ন অংশীজন ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের সাথে সমন্বিতভাবে কার্যক্রম গ্রহণ এবং নিয়মিত পর্যবেক্ষন না হলে আমরা এই আন্ত সীমার সংক্রামক রোগ গুলো মোকাবেলা করতে পারবো না। আবার বিশ্বায়নের যুগে আমরা আইসোলেটেড হয়েও থাকতে পারবো না। তাই সকল ফোকাল পয়েন্ট গুলোকে সক্রিয়ভাবে কাজ করতে হবে। বাংলাদেশ সরকার জনস্বাস্থ্য ঝুকি প্রতিরোধ, শনাক্তকরন ও মোকাবেলায় প্রয়োজনীয় সক্ষমতা গড়ে তোলা এবং সহযোগীতা করার অঙ্গীকার করছে। তিনি বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ও তার দলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় জানানো হয় যেকোন ধরনের মহামারি প্রতিরোধ করা আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি ( আইএইচআর) এর অন্যতম সাক্ষরকারী দেশ। আইএইচআর, ২০০৫ একটি আন্তর্জাতিক চুক্তি যার মাধ্যমে বাংলাদেশ সহ ১৯৬ টি সদস্য রাস্ট্র জনস্বাস্থ্য ঝুকি প্রতিরোধ, শনাক্তকরন ও মোকাবেলার জন্য প্রয়োজনীয় সক্ষমতা গড়ে তোলা এবং বজায় রাখার অঙ্গীকার করেছে। এ লক্ষ্য বাংলাদেশ সহ প্রতিটি সদস্য রাস্ট্রের নৌ, স্থল ও বিমান বন্দরে প্রয়োজনীয় ব্যবস্থা, ডাক্তার ও সুনির্দিষ্ট হাসপাতালে থাকা বাধ্যতামুলক। যেকোন কেস শনাক্ত হওয়ার দুই ঘন্টার মধ্যে ফোকাল পয়েন্টে অবহিত করতে হবে। এক্ষেত্রে জনস্বাস্থ্য, সীমান্ত রক্ষা, নিরাপত্তা ও খাদ্যের সাথে সংশ্লিষ্ট সকল বিভাগের তৎপরতা এবং ঝুকি মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। অ্যাডভোকেসি সভায় বিজিবি খুলনা সেক্টরের পরিচালক লে: কর্নেল অনুপ কুমার বিশ্বাস, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি শেখ জয়নুদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের উপ- পরিচালক ডাঃ আশনাফুন্নাহার, খুলনা পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক মোঃ মোজাম্মেল হক, আনসার ও ভিডিপির উপ- পরিচালক এএসএম আজিম উদ্দিন বক্তব্যে রাখেন। সভাপতিত্ব করেন খুলনা স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডাঃ অর্পনা বিশ্বাস, সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বস্বাস্থ্য সংস্থার কারিগরি কর্মকর্তা ডাঃ ইনিন ইসিবোর। অ্যাডভোকেসি সভায় বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহযোগীতায় ডিজিএইচএস অ্যাডভোকেসি সভার আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com