ঝালকাঠিতে নাবাগত পুলিশ সুপার হিসেবে পদায়ন হওয়া মোহাম্মদ বদরুল আলম মোল্লা’র নামে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা কথিত একটি অডিও ক্লিপ প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ ও প্রযুক্তিগত তদন্তের দাবি জানানো হয়েছে।
বদরুল আলম মোল্লা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। জানা গেছে, কর্মজীবনে তিনি বিভিন্ন জেলায় দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের সেবা ও পেশাদারিত্বের জন্য পরিচিত। তিনি তরুণদের উচ্চশিক্ষা ও দক্ষতা বৃদ্ধির বিষয়েও কাজ করে থাকেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামে একটি কথিত অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, ক্লিপটি AI প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং এর উদ্দেশ্য ছিল কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ন করা।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তারা বলছেন, বর্তমান সময়ে AI-নির্ভর ডিপফেক প্রযুক্তির অপব্যবহার একটি বড় চ্যালেঞ্জ। তাই কোনো তথ্য প্রচার বা বিশ্বাস করার আগে তার সত্যতা যাচাই করা প্রয়োজন।
এ বিষয়ে সংশ্লিষ্টরা নিরপেক্ষ ও প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাইয়ের দাবি জানিয়েছেন।এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, কোনো মিথ্যা অপপ্রচার প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”