1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
মিত্রদের ফিলিস্তিন স্বীকৃতিকে ‘নাটকীয়’ বলল যুক্তরাষ্ট্র - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে দৌলতপুর ইউনিয়ন পরিষদ ভবনের উদ্বোধন উন্নয়নের অঙ্গীকার নিয়ে ২নং কাশিরাম বেলপুকুরে মাঠে আরজু আরা মসলিম পরিচয়ে প্রেমের ফাঁদ, জলঢাকার কাঞ্চন রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দুর্গাপুরে ভারতীয় মদসহ দুই যুবক আটক রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা মোঃ আইয়ুব আলীকে ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী আদালতের রায় অমান্য করে নির্মাণকাজ, লালমাইয়ে বিরোধীয় জমিতে ছাদ ঢালাইয়ের অভিযোগ ভূল্লীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড বেতাগীতে বসতঘর থেকে ১৭ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা

মিত্রদের ফিলিস্তিন স্বীকৃতিকে ‘নাটকীয়’ বলল যুক্তরাষ্ট্র

reporter ঘোষণা ডেস্ক
calendar প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩০ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্র তাদের মিত্রদেশ ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং কানাডাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াকে কেবল ‘নাটকীয় প্রদর্শন’ হিসেবে অভিহিত করেছে। রোববার (২১ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে টিআরটি গ্লোবালকে এই তথ্য দিয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের মনোযোগ কেবল গুরুতর কূটনীতিতে, নাটকীয় পদক্ষেপে নয়। আমাদের অগ্রাধিকার স্পষ্ট—জিম্মিদের মুক্তি, ইসরায়েলের নিরাপত্তা এবং গোটা অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি।’ এই মন্তব্যের সময় তিনি এই অস্থিরতার জন্য হামাসকে দায়ী করেন।

এর আগে রোববার ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা বিভীষিকার মুখে শান্তি এবং দুই-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে টিকিয়ে রাখতে আমরা কাজ করছি।’ কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও প্রতিশ্রুতি দিয়েছেন যে, ‘ফিলিস্তিন ও ইসরায়েল—উভয় রাষ্ট্রের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলায় কাজ করবে কানাডা।’

জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, অ্যান্ডোরা এবং সান মারিনোর মতো আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে তাদের মিত্রদের থেকে ক্রমশ আরও বিচ্ছিন্ন করে তুলবে বলেই মনে করা হচ্ছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই স্বীকৃতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘আরেকটি বার্তা আছে আপনাদের জন্য, এটা ঘটবে না। জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না।’ তিনি যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে এলে এই বিষয়ে ইসরায়েলের স্পষ্ট প্রতিক্রিয়া জানাবেন বলে জানিয়েছেন।

এদিকে, ইসরায়েলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির দখলকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ‘সম্পূর্ণভাবে চূর্ণ’ করার আহ্বান জানিয়েছেন। তিনি এক্সে দেওয়া বার্তায় বলেছেন যে, তিনি আগামী মন্ত্রিসভা বৈঠকে পশ্চিম তীর সংযুক্তিকরণের প্রস্তাব জমা দেবেন।

উল্লেখ্য যে, জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্যরাষ্ট্র ইতোমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এর আগে গত বছর আয়ারল্যান্ড, স্পেন এবং নরওয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com