1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
দ্বিতীয় ওয়ানডের আগে নাসুমকে দলে নিলো বাংলাদেশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
উন্নয়নের অঙ্গীকার নিয়ে ২নং কাশিরাম বেলপুকুরে মাঠে আরজু আরা মসলিম পরিচয়ে প্রেমের ফাঁদ, জলঢাকার কাঞ্চন রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দুর্গাপুরে ভারতীয় মদসহ দুই যুবক আটক রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা মোঃ আইয়ুব আলীকে ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী আদালতের রায় অমান্য করে নির্মাণকাজ, লালমাইয়ে বিরোধীয় জমিতে ছাদ ঢালাইয়ের অভিযোগ ভূল্লীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড বেতাগীতে বসতঘর থেকে ১৭ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা কালকিনির ইউএনও’র সঙ্গে ডি.কে ব্লাড ডোনার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

দ্বিতীয় ওয়ানডের আগে নাসুমকে দলে নিলো বাংলাদেশ

– ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে দলে ফিরলেন স্পিনার নাসুম আহমেদ।

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৫, ৫:৫৬ অপরাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের ভালো শুরু পেয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ৭৪ রানের জয় পেয়েছে তারা। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে স্পিনার নাসুমকে দলে ফিরিয়েছে টাইগার ম্যানেজমেন্ট।

রবিবার (১৯ অক্টোবর) বিকেলে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

৩০ বছর বয়সী এই স্পিনার প্রায় এক বছর পর আবারও ওয়ানডে দলে ফিরলেন। তিনি সর্বশেষ জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে। এখন পর্যন্ত ১৮টি ওয়ানডে খেলে ৪.৪৮ ইকোনমি রেটে ১৬টি উইকেট শিকার করেছেন নাসুম।

উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। সিরিজের বাকি দুটি ম্যাচ ২১ ও ২৩ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com