মো: সাব্বির আহমেদ, গাজিপুর: শহীদ তাজ উদ্দীন মেডিকেল কলেজ, গাজিপুর , ২৯ সেপ্টেম্বর ২০২৪ইং মেডিকেল সোনালী ব্যাংকের উপ-শাখার লেনদেন শেষ করে বিকেল সাড়ে ৪ টার সময়, গাজিপুর সোনালী ব্যাংকের মূল শাখায় অফিসাররা টাকা নিয়ে আসতেছিলেন।আনসার সদস্য ও ব্যাংক কর্মকর্তা একটি অটোরিক্সায় করে আসছিলেন,এ সময় শহরের রাজবাড়ী সড়ক হতে মোটরসাইকেল নিয়ে ১০-১২ জন রথখোলা ঢাল এলাকায় প্রকাশ্যে গুলি করে আনসার সদস্য ও ব্যাংকের কর্মকর্তাসহ সবাই কে কুপিয়ে ৭ লক্ষের অধিক টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার সময় আহত আনসার সদস্য ও ব্যাংকের কর্মকর্তাদের শহীদ তাজ উদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গাজিপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দ্রুত আইনগতভাবে ব্যবস্থা গ্রহন করবেন।