1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

মহানবী হযরত মুহাম্মদ (সা:) -কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিলেট সদর উপজেলায় বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০০ দেখেছেন

মোঃ আব্দুল কাদির রাজু, সিলেট প্রতিনিধি : ভারতে হিন্দু পুরোহিত কর্তৃক পবিত্র ধর্ম ইসলাম ও প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ) -কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সদর পূর্ব ও পশ্চিম উপজেলার যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল সম্পন্ন। গত ২৯ সেপ্টেম্বর ২৪ইং রবিবার সিলেট শহরতলীর টুকের বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সিলেট সুনামগঞ্জ রোড তেমুখি পয়েন্টে শেষ হয়।
সদর পশ্চিম উপজেলা সভাপতি মাহবুব আহমদ এর সভাপতিত্বে ও সদর পূর্ব উপজেলা সভাপতি আব্দুস সামাদের পরিচালনায় মিছিল পরবর্তী পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা কবির আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ছাত্রনেতা কতুব আল ফরহাদ, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট সদর উপজেলা সভাপতি মাওলানা কারী নুরুল হক সাহেব ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলা তালামীযের সাবেক সহ-সভাপতি আব্দুল করিম, বর্তমান সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, অর্থ সম্পাদক আহকামুল ইসলাম বুলবুল, প্রশিক্ষণ সম্পাদক আলমগীর হোসেন, সহ-অফিস সম্পাদক রুকন উদ্দিন, সদস্য ছাবিল আহমদ, মুদ্দাচ্ছির আলী আল আমিন।

সদর পূর্ব উপজেলার সহ-সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জামিল আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, সহ-সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, সদর পশ্চিম উপজেলার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাইফ, আজিজুর রহমান, আনজুমানে আল ইসলাহ সদর উপজেলার প্রশিক্ষণ সম্পাদক আলী হোসেন, ১ নং জালালাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা এরশাদ খান, আল ইসলাহ মাসুক বাজার শাখার সহ সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন ( আকরম ), মোঃ লুৎফুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.