1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শাহজাদপুরে ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বগুড়ায় ১৮ বোতল ফেয়ারডিলসহ নারী গ্রেপ্তার ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস  ইয়াবাসহ দুইজন গ্রেফতার শীত নামতেই নাসিরনগরে পাখি শিকারের হিড়িক, ছবি তুলতেই মুখ ঢাকলেন শিকারিরা সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা ‌কক্সবাজারের ঐতিহ্যবাহী ছুরতিয়া সিনিয়র মাদ্রাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে সাদুল্লাপুরে নয়ানপুর দাখিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগ দিনাজপুরের বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী

ভারতে মহানবি (সা.)-কে নিয়ে পুরোহিতের কটূক্তি, নন্দীগ্রামে বিক্ষোভ

  • আপডেট সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৭ দেখেছেন

জয় ফেমাস সাদ্দাম, বগুড়া: সম্প্রতি মহানবী হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই বাজারে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) আসর নামাজ শেষে হাটকড়ই সমাজ সেবা সংস্থার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান  সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সমাবেশে হাটকড়ই বাজার সমাজ সেবা সংস্থার সভাপতি আবু তালহা মোহাম্মদ আল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন-সমাজ সেবা সংস্থার সাধারণ সম্পাদক রায়হান মন্ডল,সহ -সাধারণ সম্পাদক মুফতি আসাদুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি মুসাদ্দিকুর রহমান,হাট কড়ই বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুফতি আতিকুর রহমান প্রমুখ।এ সময় বক্তারা ভারতের হিন্দু পুরোহিতের ইসলাম ধর্ম ও রাসূল (সা.)-কে নিয়ে কটূক্তি, ইসলাম অবমাননা করা এবং বিজেপি নেতা নীতেশ রানে রামগিরি মহারাজকে সমর্থন করায় কটূক্তিকারী ও সমর্থনকারীদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান। পাশাপাশি ভারতীয় সকল পণ্য বর্জনের জন্য সকল মুসলমানের প্রতি অনুরোধ জানান তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.