1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঘোড়াঘাটে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শনে, মন্ত্রী-প্রতিমন্ত্রী বাকিতে সিগারেট না দেওয়ার জেরে ভয়াবহ হামলা, গুরুতর দগ্ধ ব্যবসায়ী; গ্রেফতার ১ বড়পুকুরিয়া কয়লা খনিতে নিয়োগের দাবিতে শ্রমিকদের মানববন্ধন দিনাজপুরে পুবাইল থেকে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইমন হোসেন ‎টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক গোবিন্দগঞ্জে চোরাই গরু দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেফতার একজন ভারতের সঙ্গে আলোচনা করে মোগলহাট স্থলবন্দর চালুর উদ্যোগ নেওয়া হবে: ত্রাণমন্ত্রী সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ হাসনাত গ্রেফতার শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের মতবিনিময়

তিস্তার পানি বিপদসীমা ছুই ছুই নিম্নাঞ্চল প্লাবিত

  • আপডেট সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ দেখেছেন

লালমনিরহাট প্রতিনিধিঃ উজানের ঢল ও টানা তিন দিনের বৃষ্টিতে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুই ছুই, ফলে তিস্তা নদীর তীরবর্তি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির চাপ কমাতে তিস্তা ব্যারাজের ৪৪ জলকপাট খুলে দিয়েছে কতৃপক্ষ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১২ টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২.১০ মিটার (স্বাভাবিক ৫২.১৫ মিটার)। যা বিপদসীমার ৫সেঃ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
ইতোমধ্যে তিস্তা নদীর তীরবর্তি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলগুলোর ঘরবাড়ি ও ফসলি জমিতে পানি উঠতে শুরু করেছে। নদীর তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসরত মানুষজন বন্যা ও নদীভাঙন আতঙ্কে পড়েছেন। এদিকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়নের ৮-১০টি চর ও পাশ্ববর্তী কালীগঞ্জ, আদিতমারী উপজেলার ১০-১৫টি চর এলাকায় পানি উঠতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।
হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জিয়াউল হক জিয়া বলেন, দুদিন ধরে টানা বর্ষণের তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। অত্র ইউনিয়নের কিছু কিছু এলাকায় রাস্তাঘাটে পানি উঠে চলাচলে দুর্ভোগে পড়েছে মানুষ।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া শাখার উপ-প্রকৌশলী মোহাম্মদ রাশেদীন বলেন, তিস্তার পানি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারাজের ৪৪ গেট খুলে দেওয়া হয়েছে। অব্যাহত বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.