1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সপ্তাহ ২০২৪ পালিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৫ দেখেছেন

আফছানা আক্তার, কুমিল্লা প্রতিনিধি: লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের যথাযথ মানসিক বিকাশ ও শারীরিক সুস্থতার কথা বিবেচনা করে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় প্রতি বছর বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলার আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় এবছর বিশ্ববিদ্যালয় এর সকল ছাত্র-ছাত্রী, অফিসার, স্টাফ ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দের জন্য সপ্তাহব্যাপী “ক্রীড়া সপ্তাহ ২০২৪” এর আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় ক্যারাম, দাবা ও লুডু খেলার আয়োজন করা হয়, যেখানে ব্রিটানিয়া পরিবারের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ, অফিসার ও স্টাফদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনটিকে বর্ণিল করে তোলে। ২৫শে সেপ্টেম্বর ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে “পুরস্কার বিতরণী অনুষ্ঠানের” আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. সুরজিৎ সর্ববিদ্যা, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ মিজানুর রহমান এবং ডিরেক্টর এডমিন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল হক। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধানসহ সকল অনুষদের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বিশ্ববিদ্যালয় এর সকল অফিসার ও স্টাফবৃন্দ। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রভাষক ও বার্ষিক ক্রীড়া সপ্তাহ ২০২৪ এর আহবায়ক আবদুল্লাহ আল মারুফ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইন বিভাগের ছাত্র শওকতুল ইসলামের ক্যারাটে প্রদর্শন অনুষ্ঠানটিকে বিশেষ মাত্রা এনে দেয়। সম্মানিত অতিথিরা সকল খেলার বিজয়ী ও রানার আপদের মাঝে পুরস্কার তুলে দেন। অতিথিরা উনাদের বক্তব্যে পড়ালেখার পাশাপাশি এ জাতীয় ইভেন্টগুলো নিয়মিত আয়োজনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.