1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

ভান্ডারিয়ায় সাবেক ছাত্রদল নেতার নামে বিএনপির কর্মীর মামলা

  • আপডেট সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫১ দেখেছেন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় সাবেক ছাত্রদল নেতা ওয়ালিদ মিয়া (৪৮) নামে বিএনপির কর্মী ইদ্রিছ শেখ মামলা দিয়ে হয়রানি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওয়ালিদ মিয়া ভান্ডারিয়া পৌর শহরের পূর্ব ভান্ডারিয়া গ্রামের মৃত নিজাম মিয়ার বড় ছেলে। শনিবার ভুক্তভোগী ওয়ালিদ মিয়া জানান, তিনি ২০০৩ সালে উপজেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি ও ২০০৫ সালে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালক করেছেন। বিগত আ,লীগের ১৫ বছরে তার ওপর অত্যাচার নির্যাতন নেমে আসে। এক পর্যায়ে তার বাড়ি ঘরও মামলার পর ভাংচুর করে ছিলো ক্ষমতাসীন দলের লোকজন। ফলে তাকে ঢাকা বসবাস করতে হয়েছে। কখনো বাড়ি আসলে পালিয়ে জীবন যাপন করতে হয়েছে । এতো নির্যাতন বরণ করার পরও এখন বিএনপির দ¦ারা আবার নতুন নির্যাতনের শিকার হচ্ছি। আমি বিএনপির রাজনৈতিক দলের সাথে বহু বছর ধরে জড়িত কিন্তু আমার নামে ২০১৪ সালে উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী এলাকায় শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের নামে স্মৃতি বিজরীত “শহীদ জিয়া তোরন” ভেঙে ফেলার অভিযোগ এনে সাবেক ২ এমপি ও আ,লীগ নেতাকর্মীদের সাথে আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। তিনি এসব মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এর হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে ভাÐারিয়া থানার ওসি তদন্ত মো: সোলায়মান জানান, “শহীদ জিয়া তোরন” ভাঙার অভিযোগে গত ১৯ সেপ্টেম্বর সাবেক ২ এমপি সহ ৪৭ জনের নামে একটি মামলা করে বিএনপির কর্মী ইদ্রিছ শেখ। এই মামলায় ওয়ালিদ মিয়াও আসামী রয়েছে। এ ব্যাপরে ভান্ডারিয়া পৌর বিএনপির আহবায়ক মো: আব্দুল মন্নান বলেন, ওয়ালিদ মিয়া আমাদের দলের লোক। তার নামে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ বিষয়ে ভাÐারিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল হাই হাওলাদার বলেন, এ মামলার বিষয়ে আমি কিছু জানিনা। তবে, এখন মামলা দিয়ে বানিজ্য করা হচ্ছে। এসব ঘটনার নিন্দা জানাই

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.