মো: নূরুল আমিন, কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়া হাসপাতালে শিশু ওয়ার্ডে ১৩ দিনের এক শিশু কন্যাকে ফেলে রেখে গেছে মা। দিনভর খোঁজার পরও ওই মায়ের কোথাও সন্ধান পাওয়া যায়নি।শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনাটি ঘটেছে। প্রতক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানাগেছে বিকাল আনুমানিক ৪টার দিকে শিশু কন্যাটিকে নিয়ে কলাপাড়া হাসপাতালে আসে মা। হাসপাতালের শিশু ওয়ার্ডের ৮ নং বেডে শিশুকন্যা রেখে পাশের লোকজনকে নিচ থেকে ডাক্তারের সাথে আলাপ করে আসছি, বলে চলে যায়, তারপর সে আর হাসপাতালে ফিরেনি। বর্তমানে শি’শুটি ডা. জেএইচ খান লেলিন এর হেফাজতে রয়েছে। এ প্রসঙ্গে কর্তব্যরত ডা. জে এইচ খান লেলিন বলেন, শিশুটি আপাতত আমার হেফাজতে আছে।গার্ডিয়ান পাওয়া না গেলে আইনগত প্রক্রিয়ায় দত্তক দেয়া হবে।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমকে জানান,ফেলে রেখে যাওয়া শিশুটির অবিভাক খুঁজে বের করার চেষ্টা চলছে।