1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

নাটোরের সিংড়ায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার-৬

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ দেখেছেন

সিংড়া নাটোর (প্রতিনিধি)
নাটোরের সিংড়ায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উপজেলার চৌগ্রাম ও ডাহিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আকবর আলী। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

গ্রেপ্তাররা হলো- সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল আলী মণ্ডল, একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ গোপাল চন্দ্র সরকার (২২), চৌগ্রামের শিপন আলীর ছেলে রাকিব আলী (২২), প্রয়াত মুকুল হোসেনের ছেলে আব্দুল মমিন (২২), ডাহিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৪২) এবং ভুক্তভোগী গৃহবধূর স্বামী বুদ্দু মোল্লা (৩৩)।

মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ২২ বছর বয়সী ওই গৃহবধূকে চৌগ্রাম এলাকার একটি ফাঁকা বাড়িতে তার স্বামী বুদ্দু মোল্লা ও প্রতিবেশী শহিদুল ইসলামের সহযোগিতায় গ্রামপুলিশ গোপাল চন্দ্র সরকার এবং অপর যুবক রুহুলের পাহারায় ধর্ষণ করে রাকিব আলী নামে এক যুবক। পরে সেখান থেকে ওই গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে চৌগ্রাম ইউনিয়ন পরিষদের পাশের মাহিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে সংঘবদ্ধ ধর্ষণ করেন যুবদল নেতা নাজমুল আলী মণ্ডল, তার আপন ছোট ভাই সাদ্দাম মণ্ডল এবং আব্দুল মমিন।

পরে ওই ঘটনায় ৮ জনের বিরুদ্ধে ভুক্তভোগী নারী সিংড়া থানায় এসে মামলা দায়ের করেন। সিংড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগী গৃহবধূর স্বামীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। ওই ঘটনায় আরো দুজন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.