1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

বগুড়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠিত

  • আপডেট সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৪ দেখেছেন

এস.এম. জয়, জেলা প্রতিনিধি: বগুড়া জেলা ও শহর যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল এবং জেলা ও শহর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট সংগঠণের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি গুলো অনুমোদন করেছেন।

যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নূরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানান হয়েছে বগুড়া জেলা যুবদলের সদ্য বিদায়ী কমিটির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমকে সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বিদায়ী সদস্য সচিব আবু হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এ ছাড়াও আহসান হাবিব মমিকে সভাপতি এবং আদিল শাহরিয়ার গোর্কিকে সাধারণ সম্পাদক করে শহর যুবদলের কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মাদ নুরুল ইসলাম নয়ন এই কমিটি অনুমোদন করেছেন।

এদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে হাবিবুর রহমান সন্ধানকে সভাপতি এবং এম আর হাসান পলাশকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদল এবং বগুড়া শহর শাখায় এসএম রাঙ্গাকে সভাপতি ও আতিকুর রহমান রিমনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। উভয় কমিটি ২ সদস্য বিশিষ্ট করা হয়েছে। উভয় কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূনাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে সরকার মুকুলকে সভাপতি, রাকিবুল ইসরাম শুভকে সাধারণ সম্পাদক এবং সাইদুল ইসলামকে সাংগঠনিসক সম্পাদক করে এই কমিটি ঘোষনা করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এই কমিটি অনুমোদন করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.