1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

রাঙামাটিতে বিশ্ব শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৫ দেখেছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি  : মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৯টায় রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে দিবসটি উদযাপন করা হয়। বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি পার্বত্য জেলা, রাঙামাটি জেলা প্রশাসন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, পুলিশ সুপার মোঃ আব্দুর রাকিবসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বাংলাদেশ শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারী এবং শিশু প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।আলোচনা পর্বে বক্তারা বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের নিরাপদ, সুন্দর ও মানবিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব। শিশুদের অধিকার রক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং মানসিক বিকাশ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।বক্তারা আরও বলেন, শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন, বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিভিন্ন ধরনের বৈষম্য প্রতিরোধে পরিবার, সমাজ, প্রশাসন এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। একই সঙ্গে শিশুদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে তাদের জন্য একটি সুরক্ষিত ও অধিকারভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে বক্তারা প্রতিষ্ঠানটির দীর্ঘ পথচলা ও শিশুদের সৃজনশীল, সাংস্কৃতিক ও মানবিক বিকাশে এর অবদানের কথা তুলে ধরেন। শিশুদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও শিশু একাডেমির কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত শিশু প্রতিনিধিরাও শিশুদের অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় “শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত”—এই অঙ্গীকারকে সামনে রেখে শিশুদের জন্য একটি নিরাপদ, বৈষম্যহীন ও সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.