1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা

  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৫ দেখেছেন

মোহাম্মাদ কবির পটুয়াখালী

নিরাপদ ও টেকসই বসতি, সবার জন্য উন্নত ভবিষ্যৎ’—এই প্রত্যয়কে সামনে রেখে পটুয়াখালীতে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস ২০২৬।
দিবসটি উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ, পটুয়াখালী-এর আয়োজনে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভায় বক্তারা পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ আবাসন, পরিবেশবান্ধব বসতি এবং সাধারণ মানুষের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম। জেলা প্রশাসনের কর্মকর্তা, গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দ্রুত নগরায়ণের ফলে অপরিকল্পিত বসতি, জলাবদ্ধতা, পরিবেশ দূষণ ও আবাসন সংকটসহ নানা সমস্যা তৈরি হচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের পাশাপাশি পরিকল্পিত নগর ব্যবস্থাপনা প্রয়োজন।
বিশেষ করে উপকূলীয় জেলা পটুয়াখালীর জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় নিয়ে টেকসই ও দুর্যোগসহনশীল আবাসন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন, একটি সুন্দর ও নিরাপদ শহর গড়ে তুলতে শুধু অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয়; প্রয়োজন সঠিক পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিকদের সচেতন অংশগ্রহণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পটুয়াখালীকে আরও পরিকল্পিত, নিরাপদ ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.