নিজস্ব প্রতিবেদকঃ স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডাঃ রোবেদ আমিনসহ দুর্নীতিবাজ সকল কর্মকর্তাদের অপসারন করার দাবিতে মহাখালীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বিক্ষোভকালে সর্বস্তরের বৈষম্যের শিকার চিকিৎসক, কর্মকর্তা, নার্সগন, মেডিক্যাল টেকনিশিয়ানরা বলেন, সারাদেশে দুর্নীতিবাজ ও দালাল কর্মকর্তারা অপসারিত হলেও স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালকসহ দুর্নীতিবাজ অনেক কর্মকর্তা কর্মচারীরা এখনও বহাল তবিয়াতে। শীঘ্রই তাদের অপসারণ করে সৎ ও যোগ্য কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। ১১ সেপ্টেম্বর এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বৈষম্যের শিকার স্বাস্থ্যখাতের ভুক্তভূগীরা উপস্থিত ছিলেন।