1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব শার্শায় ডিহি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি  বাতিল ও আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাএলীগের দুইজন আটক ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

মৌলভীবাজারে ৪ আগস্ট এর ঘটনার মামলায় কাউকে ছাড় দেওয়া হবে না পুলিশ সুপার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৭ দেখেছেন

শায়েক আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিয়মকালে নবাগত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা বলেন গত ৪ আগস্ট মৌলভীবাজার জেলায় যে ঘটনা ঘটেছে এর ঘটনার মামলায় কাউকে ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় মৌলভীবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার নবাগত পুলিশ সুপার মহোদয় আগত সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং জেলার নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করেন।

পুলিশ সুপার মৌলভীবাজারকে সন্ত্রাস ও মাদকমুক্ত জেলা গড়তে এবং আইনশৃঙ্খলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি মৌলভীবাজার জেলার মাদক, চাঁদাবাজি, যানজটসহ অন্যান্য সমস্যা সমাধানে দ্রুত কাজ শুরু করবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোআর আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.