1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

ধর্মঘর ইউনিয়নে মাদক ও দুর্নীতিবিরোধী সচেতনতামূলক পথযাত্রা ও আলোচনা সভা

  • আপডেট সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ দেখেছেন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নের হরষপুর রেলস্টেশনে হতে ধর্মঘর পর্যন্ত মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে বর্ণাঢ্য পথযাত্রা, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে “মাদক মুক্ত সমাজ চাই” সংঘটনের উদ্যেগে আয়োজিত কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দল-মত নির্বিশেষে অংশগ্রহণ করেন।
হরষপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে আয়োজিত এ কর্মসূচিতে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক স্লোগানে পুরো স্টেশন এলাকা মুখরিত হয়ে ওঠে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরার হাতে বিভিন্ন ধরনের ফেষ্টুন ও ব্যানার নিয়ে মাদকবিরোধী বার্তা তুলে ধরেন। এ সময় রেলস্টেশনে আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনটি দাঁড়িয়ে থাকা অবস্থায়ও প্ল্যাটফর্মে উপস্থিত মানুষের মধ্যে এসব সচেতনতামূলক স্লোগান ও বক্তব্য যাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া সৃষ্টি করে।
কর্মসূচিতে অন্যতম প্রধান স্লোগান ছিল “মাদকের বিরুদ্ধে, এক হও এক হও”, “মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন।” এছাড়াও উচ্চারিত হয় “মাদক পরিবারকে ধ্বংস করে, সমাজকে করে নিঃস্ব।” “মাদকমুক্ত সমাজ গড়ি, সুন্দর ভবিষ্যৎ গড়ি”, “যুব সমাজকে বাঁচাতে হলে খেলাধুলার বিকল্প নেই।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ কাশিমনগর পুলিশ ফাঁড়ী, ১নং ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল। পাশাপাশি “মাদক মুক্ত সমাজ চাই” সংগঠনের সদস্যসহ ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষ ও বিশিষ্টজনরা এতে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবারকে যেমন ধ্বংসের দিকে ঠেলে দেয়, তেমনি এর প্রভাব পুরো সমাজের ওপর পড়ে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড, শিক্ষা ও সামাজিক কর্মকান্ডের সুযোগ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকান্ডে সম্পৃক্ত করা গেলে তারা মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকার সুযোগ পাবে।
এ সময় বক্তারা দুর্নীতির বিরুদ্ধেও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, একটি সুন্দর, নিরাপদ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হতে হবে।
কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ মানুষ মাদকবিরোধী সামাজিক আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং ধর্মঘর ইউনিয়নকে মাদকমুক্ত ও সুন্দর সমাজ হিসেবে গড়ে তুলতে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভবিষ্যতেও “মাদক মুক্ত সমাজ চাই” সংঘটনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.