1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

রাজশাহী নগরীতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ দেখেছেন

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রাজশাহীতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে রাজশাহী সদর হাসপাতালের মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রাজশাহী সদর হাসপাতাল মোড় হয়ে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং সঞ্চালনা করেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন ও সদস্য সচিব ইমদাদুল হক লিমন।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হক টফি, মাইনুল ইসলাম মিন্টু, সালাউদ্দিন বিপ্লব, মাসুদুল হক মৃধা মোমিন (যুগ্ম আহ্বায়ক, দপ্তরে সংযুক্ত), আখতারুল হাসান অপু, সোহেল রানা, ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল, মজিবুল হক মিলন, সারোয়ার পারভেজ রকি ও নাফিজ ইমতিয়াজ ড্যানি।
রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম শিপলু, সাঈদ আলী, তুহিন সরকার, অভি আহমেদ এবং দপ্তর সম্পাদক সৈকত পারভেজ উপস্থিত ছিলেন।
রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ খালেদ বিন ওয়ালিদ আবির, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন ও মোঃ সাফায়াত হোসেন মান্নাতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ সময় রাজশাহী মহানগর যুবদলের সদস্যবৃন্দ, মহানগরের ৪১টি সাংগঠনিক ওয়ার্ড যুবদলের আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কসহ নেতৃবৃন্দ, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের ৮টি থানার আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ এবং রাজশাহী মহানগর ছাত্রদলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আহ্বায়ক, সদস্য সচিবসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.