1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকের মর্যাদা ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গিকার ডিমলায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ‘শিক্ষকরাই জাতি গড়ার কারিগর’—এমপি আব্দুস সাত্তার ভেড়ামারায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা খিলক্ষেত বিআরটিএতে শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অনিয়মের অভিযোগ: ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাপ্রার্থীরা চকমিরপুরকে আধুনিক ও মাদকমুক্ত রোল মডেল ইউনিয়ন করার প্রতিশ্রুতি সাবেক সেনাসদস্য মিলন হোসেনের শার্শায় গোগা সীমান্তে ৪১৭ বোতল ভারতীয়  নেশাজাতীয় সিরাপ আটক  মুলাদি থানার কাজিরচর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও রূপালী ব্যাংকের ম্যানেজারচলে গেলেন না ফেরার দেশে মেহেন্দিগঞ্জে জমি লিখে না দেওয়ায় শ্বশুরকে পিটিয়ে যখম করেছে পুত্রবধূ গাকৃবিতে ২৯ বিশ্ববিদ্যালয়ের ৬০ শিক্ষক পাচ্ছেন ৯০ দিনের প্রশিক্ষণ

লালমনিরহাটে নাশকতার পরিকল্পনাকালে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ দেখেছেন

লালমনিরহাটে গোপন বৈঠক ও অনলাইনে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করার অভিযোগে পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মজিবর রহমান টুলুকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।​ গভীর রাতে লালমনিরহাট শহরের চাঁদনী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে সদর থানা পুলিশের একটি বিশেষ দল। গ্রেপ্তারকৃত টুলু পৌরসভার নামাটারী এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।

​লালমনিরহাট সদর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) সাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চাঁদনী বাজার এলাকায় একটি চক্র জমায়েত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

​পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে জুম (Zoom) অ্যাপের মাধ্যমে নাশকতার পরিকল্পনা সংক্রান্ত সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে। পাশাপাশি তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দলীয় পক্ষে জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে—এমন বেশ কিছু উসকানিমূলক পোস্টের প্রমাণ পাওয়া গেছে।

​ওসি সাদ আহম্মেদ আরও জানান, গ্রেপ্তারকৃত মজিবর রহমান টুলুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.