1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

‎হ্নীলায় বিজিবির ওপর হামলা চালিয়ে পালালো চোরাকারবারীরা: ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ দেখেছেন

কক্সবাজারের সীমান্তে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ হ্নীলা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় বিজিবি ও চোরাকারবারী সন্ত্রাসী দলের মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটে।
‎
‎বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে গোপন গোয়েন্দা খবরের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের আনোয়ার প্রজেক্ট এলাকায় অবস্থান নেয়। রাত ১১টা ৪০ মিনিটের দিকে চারজন সন্দেহভাজন ব্যক্তি বস্তা হাতে মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে।
‎
‎এ সময় চোরাকারবারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা চালায় এবং বিজিবিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও নিজেদের রক্ষার্থে বিজিবি পাল্টা ফায়ার করে। পরে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়। তবে এ ঘটনায় উভয়পক্ষে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
‎
‎পরবর্তীতে বিজিবি টহল দল ঘটনাস্থল তল্লাশি করে খাকী রঙের প্যাকেটে মোড়ানো এবং নীল রঙের বায়ুরোধী ১৫টি কাটে মোট ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা ভর্তি তিনটি বস্তা উদ্ধার করে। তবে দীর্ঘ তল্লাশি চালিয়েও কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি বা অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
‎
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি জানান, সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
‎
‎উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্তে নিরাপত্তা রক্ষা ও মাদক দমনে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে আসছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.