1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতের আঁধারে চলছে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব

  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ দেখেছেন

বরিশাল সদর ও মেহেন্দিগঞ্জ উপজেলার সীমান্তে কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতের আঁধারে ড্রেজার বসিয়ে চলছে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাজনৈতিক ছত্রছায়ায় একটি সিন্ডিকেট প্রতি রাতে বরিশাল সদর শায়েস্তাবাদ ইউনিয়নের তালতলী খালের মুখ থেকে শুরু করে মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের সীমান্তে কালাবদর ও তেতুলিয়া নদীতে ভাঙ্গন কবলিত এলাকায় শত শত বলগেট বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। স্থানীয় সবুজ মাঝি গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন যাবত তালতলী খালের মুখ থেকে শুরু করে ভাষানচর ইউনিয়নের সীমান্ত পর্যন্ত নদীতে প্রতি রাতে শত শত বলগেট বসিয়ে অবৈধ বালু উত্তোলন করে কোটি কোটি টাকার বানিজ্য চলছে। রাত-৮ টা থেকে শুরু করে ভোর পর্যন্ত একের পর এক বলগেট বসিয়ে অবৈধ বালু উত্তোলন করে রমরমা বানিজ্য চলছে। একদিকে নদী ভাঙ্গনে সর্বোচ্চ হাড়িয়ে দিশেহারা মানুষ,অন্যদিকে ভাঙ্গন কবলিত এলাকায় ড্রেজার বসিয়ে চলছে রমরমা অবৈধ বালু বানিজ্য। এবিষয়ে বরিশাল জেলা প্রশাসকের সরকারি নাম্বারে ও মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি নাম্বারে একাধিকবার ফোন করে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
আসছে ধারাবাহিক প্রতিবেদন, চোখ রাখুন, দৈনিক পত্রিকায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.