1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

বাগেরহাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ দেখেছেন

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাট জেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (তারিখ২৩/০৯/২০২৬ ইং বুধবার ) বাগেরহাট শহরের প্রধান সড়কে এই মিছিলটি বের করা হয়। মিছিল শেষে প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, “বাংলাদেশের মাটিতে খুনি হাসিনা ও দোসরদের কোন ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দেওয়া হবে না।”

ব্যানারে লেখা ছিল, “পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদ মিছিল ও সমাবেশ”। মিছিলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষ অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহবায়ক ফকির নোবেল রায়হান হৃদয়, ২ নম্বর যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান পান্না, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সজীব, যুগ্ম আহবায়ক হোসাইনুর রহমান তাজ, সদস্য নাসিম বিল্লাহ। এছাড়াও সবুজ, তারিকুল, রানা, মুন্না, রাসেল সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.