শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার: ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আগামী ১৫ সেপ্টেম্বর, রবিবার, সিলেট নগরীতে ‘মুবারক র্যালি’ অনুষ্ঠিত হবে। র্যালি সফলের লক্ষ্যে সপ্তাহব্যাপী দাওয়াতি সফরের কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। এরই অংশ হিসেবে ৮ সেপ্টেম্বর, রবিবার, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও র্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক এস এম মনোয়ার হোসেন’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিলেট সদর, বিশ্বনাথ ও ছাতক (একাংশ) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, আনজুমানে আল-ইসলাহ, লতিফিয়া কারী সোসাইটির নেতৃবৃন্দের সাথে সাক্ষাত ও মতবিনিময় করেন।
এসময় প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ কুতুব আল ফরহাদ, কেন্দ্রীয় সদস্য হাবিবুর রহমান, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সিলেট পশ্চিম জেলার সহ-সাধারণ সম্পাদক শেখ বিলাল আহমদ।
প্রতিনিধি দল এসময় সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসা, সিরাজুল ইসলাম আলিম মাদরাসা, ছাতক জালালিয়া আলিম মাদরাসা, লালারগাঁও হাবিবিয়া হাফিযিয়া দাখিল মাদরাসা, শাহ সূফী মুজাম্মিল আলী দাখিল মাদরাসা, কালারুকা লতিফিয়া দাখিল মাদ্রাসা, ভুরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা, সাওতুল মাদীনা তাহফিযুল কুরআন মাদরাসা, মৌলভী নাছির উদ্দীন হাফিজিয়া মাদরাসা, ইয়াকুবিয়া হিফযুল কুরআন মাদরাসা, ধারন ও হেক্সাস গোবিন্দগঞ্জ সফর করেন।
এসময় নেতৃবৃন্দ সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা ছালেহ আহমদ বেতকোনী, মুহাদ্দিস মাওলানা আব্দুল বাসিত, বিশ্বনাথ উত্তর উপজেলা কারী সোসাইটির সভাপতি মাওলানা মনির উদ্দিন, ভুরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার বড় হুজুর হাফিজ আব্দুস শহীদ, সিরাজুল ইসলাম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহীম আলী, আরবী প্রভাষক মাওলানা নুরুল হক, ছাতক জালালিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, আরবী প্রভাষক মাওলানা আলী আসগর খান, খারগাঁও হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ গিয়াস উদ্দিন, কালারুকা দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সহ সুপার মাওলানা আজিজুর রহমান ধনপুরী, শাহ সূফী মুজাম্মিল দাখিল মাদরাসার সুপার মাওলানা মুফতি আব্দুস সালাম, সহ-সুপার মাওলানা ছাদিকুর রহমান অলংকারী, ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মতিউর রহমান, ইয়াকুবিয়া হিফযুল কোরআন মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল আজিজ, হেক্সাস গোবিন্দগঞ্জের এমডি আব্দুল মালিক শিপন, বিশিষ্ট শিল্পপতি আব্দুর রহিম এর সাথে সাক্ষাত করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলার সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-প্রচার সম্পাদক রুকন উদ্দিন, সুনামগঞ্জ জেলার অর্থ সম্পাদক এইচ এম আব্দুল বাছিত, সিলেট পশ্চিম জেলার সদস্য ছাবিল আহমদ, সদর (পূর্ব) উপজেলার সভাপতি আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক মুহাম্মদ আলী জিন্নাহ, ছাতক উত্তর উপজেলার সভাপতি মামনুর রশিদ মামুন, সহ-সভাপতি হাফিজুর রহমান ও প্রচার সম্পাদক আব্দুল গফফার আল হাসান প্রমুখ।