1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে দুর্গাপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ দেখেছেন

পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় যুবদল কর্তৃক ঘোষিত কর্মসূচিতে রাজশাহীর দুর্গাপুরে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।

কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে যুবদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নির্ধারিত স্থান সিংগা হাট মাঠে সমাবেত হন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা যুবদলের সদ্য সাবেক সদস্য সচিব মোঃ মাইনুল ইসলাম বলেন, “দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে রাষ্ট্র ও সমাজকে অস্থিতিশীল করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যুবদল রাজপথে ছিল আছে এবং থাকবে। দেশের মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা, ভাঙচুর ও সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি না করে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা প্রয়োজন।” একই সঙ্গে তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন এবং জনগণের পাশে থাকার আহ্বান জানান।

এই সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুবদল নেতা মজনু, সাইদুর, হাবিব। নেতারা বলেন, “বর্তমান পরিস্থিতিতে জনগণের মধ্যে সচেতনতা তৈরি এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই এ কর্মসূচি পালন করা হয়েছে। তারা দাবি করেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্থিতিশীলতা, জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

সমাবেশে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, জিলহজ, আলামিন হক বিজয়, শহিদ, বাবু, মিঠুন, জাহাঙ্গীর, আলামিন রিমন, জীবন, বিদ্যুৎ, বিপ্লব, খাইরুল, সাহাদাত সহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

বক্তারা বলেন, কোনো ধরনের উসকানি বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে জনগণকে সচেতন থাকতে হবে। পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি যেন সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন সৃষ্টি না করে, সেদিকেও সংশ্লিষ্ট সবাইকে নজর রাখার আহ্বান জানান।শেষে দেশ ও জনগণের শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা কামনা করে সমাবেশ সমাপ্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.