1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

নড়াইলে বৃদ্ধ নারী ‘ধর্ষণের চেষ্টা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ দেখেছেন

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামের এক বৃদ্ধ নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে নুর ইসলাম মোল্লা (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

গত ১৭ সেপ্টেম্বর ‘২৬ লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পাখিমারা গ্রামের ৬০ বছর বয়সী ওই নারী গত ১২ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টার দিকে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় একই এলাকার নুর ইসলাম মোল্লা তার ঘরে প্রবেশ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন ওই নারী।

অভিযোগে আরও বলা হয়, ওই নারী চিৎকার করলে তাকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগকারীর দাবি।

ওই নারী অভিযোগে আরও উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তি এর আগেও বিভিন্ন সময় তার বাড়িতে এসে তাকে উত্ত্যক্ত ও ভয়ভীতি দেখিয়েছেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগপত্রে ঘটনার বিষয়ে সাক্ষী হিসেবে কয়েকজন স্থানীয় বাসিন্দার নামও উল্লেখ করা হয়েছে তবে যোগাযোগ করে তাদের কারও কোন বক্তব্য এখনও পাওয়া যায়নি।

এ ঘটনায় অভিযোগকারী ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে নুরইসলাম মোল্লা বলেন, তার বিরুদ্ধে আনা ধর্ষণের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তাকে হয়রানি করার উদ্দেশ্যেই এসব অভিযোগ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আমি সু বিচার কামনা করি।

এ বিষয়ে নড়াগাতী থানার তদন্তকারী এস আই হাসান বলেন, লিখিত অভিযোগের বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা এখনও পাওয়া যায়নি, তবে অভিযোগটি পূর্বশত্রুতার জের ধরে ও হয়রানিমূলক হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা উৎঘাটন হবে বলে আশাবাদী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.