1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

বিএনপি নেতা মীর শাহে আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায় শিবগঞ্জে বিক্ষোভ মিছিল।

  • আপডেট সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ দেখেছেন

মোঃ জান্নাতুল নাঈম, বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ পৌর বিএনপি’র সদস্য ও সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান মতিন গতকাল রোববার দুপুরে বগুড়া প্রেসক্লাবে শিবগঞ্জ থানা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সহ- সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।

এর প্রতিবাদে বগুড়ার শিবগঞ্জ থানা সদরে বিক্ষোভ মিছিল করেছে থানা ও পৌর বিএনপি’র নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল বিএনপি দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুগ্ধ স্কয়ারে এক প্রতিবাদ সমাবেশ পৌর বিএনপি’র সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এড: আব্দুল ওহাব, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, আব্দুল করিম, আবু তাহের, হারুনুর রশিদ, আব্দুল হান্নান, আনোয়ার ইসলাম মুকুল, রোকনউদ্দৌলা রুবেল, মিনারা বেগম, শামছুন নাহার বেগম, খালিদ হাসান আরমান, জোবায়েদ হোসেন, মাহদি হাসানা তমাল, আৰু সাহিন প্রমুখ। সমাবেশ শেষে বিএনপি নেতা মতিয়ার রহমান মতিনের কুশপুত্তলিকা দাহ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.