1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

বিএনপি জনগণের সাথে সবসময় আছে : পানি সম্পদ মন্ত্রী 

  • আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ দেখেছেন

বিএনপি জনগণের দল, বিএনপি ৩৬৫ দিনই জনগণের সাথে আছে।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) লক্ষ্মীপুর জেলা ও লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ ৩ আয়োজিত মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির ও ঔষধ বিতরণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠানে এসব  কথা বলেন  শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি, মন্ত্রী পানি সম্পদ মন্ত্রনালয়।
শনিবার সকালে  মান্দারী  জিল্লুর রহিম কলেজ মাঠে আয়োজিত দিন ব্যাপি ফ্রী চিকিৎসা সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থেকে তিনি আরও বলেন, বিরোধী দল আমাদের শপথ অনুষ্ঠানে যায়নি, তারা সংসদে বলে এক কথা বাহিরে এসে বলে আরেক কথা। বিরোধী দলের কারনেই কেউ কেউ ঝটিকা মিছিলের সুযোগ পায়।   আমাদের সরকারের বয়স মাএ ৭ মাস এরই মধ্যে তারা লংমার্চের মতো কর্মসূচি দিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা চালাচ্ছে। তেল, গ্যাস, বিদ্যুৎ সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, একটু সমস্যা হচ্ছে, আমাদের কিছুটা সময় দিতে হবে।
চিকিৎসা সেবা প্রসঙ্গে বলেন,
আজকের ফ্রী মেডিকেল ক্যাম্পে ৭০ জন ডাক্তার উপস্থিত আছে, প্রায় তিন হাজার রোগীর সেবা দেওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে আজকে আমাদের। ড্যাব ও লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাবের এই আয়োজনকে তিনি স্বাগত জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন  ড্যাবের সভাপতি আধ্যাপক ডা: হারুন আল রশিদ   , ড্যাবের মহাসচিব অধ্যাপক ডা: মো. জহিরুল ইসলাম, ডা: দিলকুশা, ডা: আসাদুল্লাহ আহমেদ পিএমজি,  লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম, বেল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান লিঠন সহ স্হানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.