1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি

জন্ম ও মৃত্যু নিবন্ধনে রংপুর বিভাগে শীর্ষে বিরল, শ্রেষ্ঠ ইউএনও রেজাউল ইসলাম

  • আপডেট সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ দেখেছেন

জন্ম ও মৃত্যু নিবন্ধনের মাসিক পারফর্মেন্স মূল্যায়নে রংপুর বিভাগের ৮টি জেলার ৫৮টি উপজেলার মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে দিনাজপুরের বিরল উপজেলা। গত আগস্ট মাসের পারফর্মেন্স মূল্যায়নের ভিত্তিতে এই গৌরবময় স্বীকৃতি দেওয়া হয়।
​একই সাথে এই অনন্য সফলতার স্বীকৃতিস্বরূপ রংপুর বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন বিরল উপজেলার ইউএনও মো. রেজাউল ইসলাম।
​এই অসামান্য অর্জনের পর বিরল উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সর্বস্তরের জনগণকে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন ইউএনও মো. রেজাউল ইসলাম।
​সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “আপনাদের সকলের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক সহযোগিতার কারণেই আজ আমাদের বিরল উপজেলা রংপুর বিভাগের মধ্যে ১নং উপজেলা হওয়ার গৌরব অর্জন করেছে। এই কৃতিত্বের দাবিদার আপনারা সকলে। আমি আশা করি, আগামী দিনেও বিরল উপজেলার এই উন্নয়ন ও সাফল্যের ধারা অব্যাহত থাকবে।”
​স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টায় বিরল উপজেলার এই অর্জন আগামী দিনে অন্যান্য উপজেলার জন্য একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.