দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯/৯/২০২৬ ইং, শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান। সভায় সর্প দংশন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, ওঝা-বৈদ্যের অপচিকিৎসা থেকে দূরে থাকা এবং সাপে কাটার সাথে সাথে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।