1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক উপজেলা সমাবেশ ও নতুন কমিটি গঠন

  • আপডেট সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ দেখেছেন

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন নেতারা।

আজ বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বোরহানউদ্দিন উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা ইসমাইল হোসেন গাজী।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি গাজী আতাউর রহমান মুমতাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের বোরহানউদ্দিন উপজেলা শাখার নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ডকে গতিশীল করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

সমাবেশের শেষ পর্যায়ে বিগত সেশনের উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মাওলানা ইসমাইল হোসেন গাজীকে সভাপতি এবং মাওলানা হোসাইন মাহমুদকে সেক্রেটারি মনোনীত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.