1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

ছিনতাই মামলায় দুর্গাপুর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা কারাগারে

  • আপডেট সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ দেখেছেন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বহিষ্কৃত সদস্যসচিব হিমেল সরকারকে ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে দুর্গাপুর চৌকি আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের জিআরও আবুল কালাম।

এর আগে বৃহস্পতিবার রাতে হিমেলকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানা-পুলিশ। পুলিশ জানায়, এক ব্যক্তির করা ছিনতাই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ঘটনার পর হিমেলকে আটক করা হয়। পরে ভুক্তভোগীর মামলা দায়েরের পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিকে, মামলা হওয়ার আগেই দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনের অভিযোগে হিমেল সরকারকে স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির্জা সালমান আরশাদ নজরুলের অভিযোগ, হিমেলের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, পর্যটকদের মালামাল কেড়ে নেওয়া, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে হিমেল সরকারের বক্তব্য পাওয়া যায়নি। তিনি বর্তমানে আদালতের নির্দেশে কারাগারে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.